এক্সপ্লোর

Weather Today: সন্ধ্যের পরই দুর্যোগ! ঘণ্টায় ৬০ কিমি বেগে হাওয়া, এই জেলাগুলিতে চলবে ঝড়-বৃষ্টির তুমুল দাপট! কমলা সতর্কতা জারি

Weather Alert: আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

কলকাতা: বিকেল গড়াতেই উঠবে ধুলোর ঝড়? বুধরাত সন্ধ্যের পর থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। সকালে হাঁসফাঁস গরম থাকলেও গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় প্রায় মধ্যরাত পর্যন্ত বৃষ্টি চলে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফে হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। ওই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর।  শুক্রবার পর্যন্ত এমনটাই চলবে বলে জানিয়েছে আলিপুর।

আগামী রবি-সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। এদিকে, বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। সেই তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২২.৪ ডিগ্রি, যা বুধবারের চেয়ে ৫ ডিগ্রি কম।  

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।                   

পূর্বাভাসে বলা হয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিতে সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সর্তকতা রয়েছে শুক্রবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে। 

 

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget