এক্সপ্লোর

Firhad Hakim: ‘আগেও বলেছিলেন ২০০ আসন পাবেন, মমতাতেই আস্থা বাংলার’, শাহকে নিশানা ফিরহাদের

Birbhum News: দু'দিন আগেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিজেপি-র হয়ে সভা করেন শাহ। রবিবার সিউড়িতে তারই পাল্টা সভা করেন ফিরহাদ।

সিউড়ি: বীরভূমে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার পাল্টা এ বার বীরভূমে জবাবি সভা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সেখানে দাঁড়িয়ে শুধু রাজ্য থেকে নয়, দিল্লি থেকে বিজেপি-কে শূন্য করে দেওয়ার ডাক দিলেন তিনি। সরাসরি এ দিন শাহকে নিশানা করেন ফিরহাদ। যদিও তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বিজেপি এবং শাহকে তীব্র আক্রমণ ফিরহাদের

দু'দিন আগেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিজেপি-র হয়ে সভা করেন শাহ। সেখানে দুর্নীতি ইস্যুতে তৃণমূল, সর্বোপরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। রবিবার সিউড়িতে তারই পাল্টা সভা করেন ফিরহাদ। সেখানে ইরিগেশন মাঠে তার জন্য জমজমাট আয়োজন হয়েছিল। আর সেখানে দাঁড়িয়েই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তিনি। 

সম্প্রতি অনুব্রত গড়ে দাঁড়িয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন শাহ। বাংলা থেকে বিজেপি-র পক্ষে ভোট পড়লে তবেই পাকিস্তানকে জবাব দেওয়া যাবে বলে মন্তব্য করেন। এ দিন তা নিয়ে ফিরহাদকে বলতে শোনা যায়, "আগেও বলেছিলেন ২০০ আসন পাবে। এ বার বলছেন, ৩৫। ফিনিশ হয়ে যাবে বিজেপি। তোমাদের বিদায় বেলা এসে গিয়েছে।"

আরও পড়ুন: Firhad Hakim: 'টালির ঘরে থাকেন মমতা, বেতন তোলেন না', মমতাকে সামনে রেখেই শাহি আক্রমণের মোকাবিলা

গত বিধানসভা নির্বাচনে বাংলায় তিন থেকে ৭৭-এ উঠে এসেছে বিজেপি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তাদের জন্য দিল্লিতে ক্ষমতা ধরে রাখাই দুষ্কর হবে বলে দাবি ফিরহাদের। তাঁর বক্তব্য, "দিল্লিতে শূন্য হয়ে যাবে। কমে যাবে ওড়িশা, উত্তরপ্রদেশে। হাতছাড়া হবে কর্নাটক। মহারাষ্ট্র, গোয়াতে তো পিছনের দরজা দিয়ে ঢুকেছে!"

বাংলাতেও বিজেপি-র অন্য ষড়যন্ত্র ছিল বলে এ দিন দাবি করেন ফিরহাদ। তাঁর দাবি, বাংলাতেও পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল বিজেপি। ভেবেছিল কোনও রকমে ১০০-১৫০ আসন হয়ে গেলেই ম্যানেজ করে নেবে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রেখেছেন বলে এ দিন মন্তব্য করেন ফিরহাদ।

পাল্টা ফিরহাদকে কটাক্ষ বিজেপি-র সজলের

এ নিয়ে যদিও ফিরহাদকে তীব্র কটাক্ষ করেন বিজেপি-র সজল ঘোষ। শাহের জবাবি সভায় কেন ফিরহাদকে পাঠানো হল, প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে স্মরণ করিয়ে দেন, ৩ থেকে একেবারে ৭৭-এ উঠে এসেছে বিজেপি। দেশের আর কোনও দলের এমন নজির নেই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget