এক্সপ্লোর

Firhad Hakim: 'টালির ঘরে থাকেন মমতা, বেতন তোলেন না', নেত্রীকে সামনে রেখেই শাহি আক্রমণের মোকাবিলা

Mamata Banerjee: দু'দিন আগেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিজেপি-র হয়ে সভা করেন শাহ। রবিবার সিউড়িতে তারই পাল্টা সভা করেন ফিরহাদ।

সিউড়ি: নিয়োগে দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার। দুর্নীতির অভিযোগে জেরবার দল। সেই আবহে এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে বীরভূমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবমূর্তিকেই সামনে রাখলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদ জানালেন, আজও টালির চালের ঘরে থাকেন তৃণমূলনেত্রী মমতা। বিধায়ক-সাংসদ হয়েও কখনও বেতন তোলেননি। 

দুর্নীতির অভিযোগ নিয়ে বীরভূমে মুখ খুললেন ফিরহাদ

দু'দিন আগেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিজেপি-র হয়ে সভা করেন শাহ। সেখানে দুর্নীতি ইস্যুতে তৃণমূল, সর্বোপরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। রবিবার সিউড়িতে তারই পাল্টা সভা করেন ফিরহাদ। সেখানে ইরিগেশন মাঠে তার জন্য জমজমাট আয়োজন হয়েছিল। আর সেখানে দাঁড়িয়েই দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন ফিরহাদ। 

দুর্নীতিতে যখন দলের একের পর এক নেতার নাম জড়িয়েছে, লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা, সেই আবহে ফিরহাদ বলেন, "আমাদের দুর্নীতিগ্রস্ত বলা হয়। আমরা কি দুর্নীতিগ্রস্ত? মমতা বন্দ্যোপাধ্যায় আজও টালির চালের ঘরে থাকেন। বিধায়ক এবং সাংসদ থেকেছেন একাধিক বার। কিন্তু কখনও বেতন নেননি।" শাহের উদ্দেশে ফিরহাদ বলেন, "আপনার বলতে লজ্জা করল না? অন্য কেউ হলে প্রমাণ দেখাতেন।"

আরও পড়ুন: Firhad Hakim: ‘আগেও বলেছিলেন ২০০ আসন পাবেন, মমতাতেই আস্থা বাংলার’, শাহকে নিশানা ফিরহাদের

দুর্নীতির অভিযোগ নিয়ে ফিরহাদ বলেন, "কেউ অন্যায় করে থাকলে, দোষ তাঁর।। বিশ্বাস ভাঙা অবশ্যই অন্যায়। কিন্তু কোনও মন্ত্রী অন্যায় করে থাকলে দোষ তাঁর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়।" বাংলার মানুষ আজও মমতাকে ভরসা করেন বলেও এ দিন মন্তব্য করেন ফিরহাদ। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি লক্ষ্যের ধারেকাছে পৌঁছবে না বলেও দাবি করেন

রাজনৈতিক স্বার্থে ED-CBI-সে ব্যবহারের অভিযোগ ফিরহাদের

দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের একাধিক নেতাকে গ্রেফতার করেছে সিবিআই এবং ইডি। এখনও তল্লাশি চলছে দফায় দফায়। গোড়া থেকেই এ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছিল তৃণমূল। এ দিন ফিরহাদও তেমনই দাবি করেন। বলেন, "CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছিলেন অমিত শাহ। ক্ষমতায় এসে সেই CBI-কে হাতিয়ার করেছেন অমিত শাহ। আপনার গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছিলেন। তা হলে আমাদের বেলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় কেন?" এ নিয়ে যদিও তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি-র সজল ঘোষ। তাঁর প্রশ্ন, শাহের পাল্টা সভা করতে ফিরহাদকে পাঠানো হল কেন? ফিরহাদের কথাকে গুরুত্ব দিতে নারাজ তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget