এক্সপ্লোর

Malda News:বিধ্বংসী আগুনে সর্বস্বান্ত পরিযায়ী শ্রমিকের পরিবার, পুড়ে ছাই বাড়ি-আসবাব-টাকা

Fire At Migrant Laborers House: ভয়াবহ আগুনে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বসতবাড়ি-সহ নগদ তিন লক্ষ টাকা। সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

অভিজিৎ চৌধুরী, মালদা: ভয়াবহ আগুনে পুড়ে ছাই পরিযায়ী শ্রমিকের বসতবাড়ি-সহ নগদ তিন লক্ষ টাকা। সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া মসজিদ পাড়ার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আব্দুল রোফের বাড়িতে। আগুনে হতাহতের খবর না পাওয়া গেলেও বাড়িতে থাকা আসবাবপত্র, পোশাক-আশাক, খাদ্যশস্য, বিভিন্ন সরকারি কাগজপত্র ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর।

কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল পাঁচটা নাগাদ আব্দুল রোফের স্ত্রী মার্জিনা বিবি বাড়ির দরজা বন্ধ করে মাঠে ঘাস কাটতে যান। আচমকাই বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা এত টাই তীব্র ছিল যে প্রতিবেশীরা ছুটে এসেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে সাহস পাননি। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে ঘণ্টাদুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,খাদ্য শস্য ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটি সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত মার্জিনা বিবি জানান, তাঁর স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে কোনও রকমে সংসার লালন পালন করে থাকেন। বাস্তু ভিটে ছাড়া এক ছটাকও জমি নেই তাঁদের। কার্যত নুন আনতে পান্তা ফুরায় অবস্থা পরিবারের। ভিন রাজ্যে কঠোর পরিশ্রম করে দীর্ঘ বছর ধরে পাকা বাড়ি করার জন্য তিলে তিলে তিন লক্ষ টাকা বাড়িতে জমিয়েছিলেন। এই অগ্নিকাণ্ডে সেই তিন লক্ষ টাকাও পুড়ে ছাই হয়ে যায় বলে জানান। কিন্তু কী ভাবে লাগল আগুন? কিছুই বলতে পারছেন না। তুলসীহাটা দমকল অফিস লিডার নিবাস মাহালি জানান, ফোন করা মাত্রই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দু'ঘণ্টা সময় লেগে যায়। ভয়াবহ আগুনে দুটি শোওয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।আগুনের সঠিক উৎস জানা না গেলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে রান্না ঘর থেকেই এই আগুন ছড়িয়েছে। বাড়ির ভিতরে পাটকাঠি ও জ্বালানি মজুত থাকার কারণেই এই আগুন ভয়াবহ আকার নিয়েছিল।

আগেও আগুন...
অগ্নিকাণ্ডের ঘটনা এ রাজ্য়ে একেবারে নতুন নয়। ট্যাংরায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছিল গত ডিসেম্বর। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তার আগে, গড়িয়ার একটি জনবহুল এলাকায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় আস্ত একটি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

আরও পড়ুন:রবিবাসরীয় সকালে তুষারে ঢেকেছে সান্দাকফু, বৃষ্টিভেজা হাওয়ায় কাঁপছে দার্জিলিং

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget