এক্সপ্লোর

Mamata Banerjee: রামচন্দ্র বলেছিলেন বন্দুক নিয়ে মিছিল করতে? দিঘায় BJP-কে আক্রমণ মমতার

Ram Navami Violence: দিঘায় এ দিন রামনবমীকে ঘিরে হিংসা নিয়ে মুখ খোলেন মমতা।

দিঘা: রামনবমীকে ঘিরে হিংসা ছড়িয়েছে হাওড়া থেকে হুগলিতে (Ram Navami Violence)। সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই আবহে দিঘা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি (BJP) এবং সিপিএম-কে (CPM) এক আসনে বসিয়ে আক্রমণাত্মক স্বর শোনা গেল মমতার গলায়। তাঁর বক্তব্য, "বাংলার মানুষ হিংসা ভালবাসেন না। হিংসা বাংলার সংস্কৃতি নয়। এটা অপরাধীদের দিয়ে হিংসা তৈরি করা। আগে সিপিএম এমন করত।"

রামনবমীকে ঘিরে হিংসা ছড়িয়েছে হাওড়া থেকে হুগলিতে, মুখ খুললেন মমতা

দিঘায় এ দিন রামনবমীকে ঘিরে হিংসা নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "আমি আপনাদের এখানে মিটিংয়ে এসেছি। আসার জো নেই আমার। সারা ক্ষণ আমাকে পড়ে থাকতে হয়, কখন কোথায় গিয়ে দাঙ্গা করবে বিজেপি। ওরা বোঝে  না, বাংলার মানুষ দাঙ্গা ভালবাসেন না। দাঙ্গা করা বাংলার সংস্কৃতচি নয়। আমরা দাঙ্গা করি না। রাম নবমীর মিছিলে বন্দুক নিয়ে নৃত্য করছে। রামচন্দ্র বলেছিলেন বন্দুক নিয়ে মিছিল করতে?"

সকলের উদ্দেশে এ দিন মমতা বলেন, "দয়া করে দাঙ্গাকে কেউ পা দেবেন না। উস্কানি দেবেন না দাঙ্গায়, প্ররোচনা দেবেন না দয়া করে। শান্তি বজায় রাখুন। মা দুর্গা কখনও দাঙ্গা করতে বলেননি। আল্লা কখনও দাঙ্গার কথা বলেননি। শান্তির কথা বলেছেন। খ্রিস্টধর্মে, শিখ ধর্মেও দাঙ্গার কথা বলা নেই। এরা কারা, বন্দুক নিয়ে চলে এসেছে! হাতেনাতে ধরা পড়েছে। মুঙ্গের থেকে ধরা পড়েছে ওই ছেলেটা। বাংলার কেউ নয়। ওকে বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছিল। "

আরও পড়ুন: Governor On Rishra Violence : ''অপরাধীরা গরাদের ভিতরে যাবে'', রিষড়ায় বার্তা রাজ্যপালের

সিপিএম-বিজেপি-কে এক আসনে বসিয়ে মমতা বলেন, "এটা সিপিএম করত। ৩৪ বছর অত্যাচার দেখেছেন তো! ভুলে যাননি তো! নন্দীগ্রাম, খেজুরি, তমলুক, মহিষাদল, কোলাঘাট, চণ্ডীপুর, হলদিয়া ভুলে যাননি তো! মনে আছে, হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম। লোকাল মাইক্রোফোনও নিতে দেয়নি। কলকাতা থেকে মাইক্রোফোন নিয়ে এসেছিলাম। রাস্তা আটকে দিয়েছিল নন্দীগ্রামে।"

BJP এবং CPM-কে এক আসনে বসিয়ে আক্রমণ করলেন মমতা

এ দিন মমতার কথায় উঠে আসে শেখ সুফিয়ানের কথাও। ভোট পরবর্তী হিংসা মামলায় অতি সম্প্রতিই জামিন পেয়েছেন তিনি। এ দিন মমতা বলেন, "শেখ সুফিয়ানদের বাদ দিয়ে নন্দীগ্রাম হয় না। পীযূস ভুঁইয়াদের বাদ দিয়ে হয় না নন্দীগ্রাম। সবাইকে নিয়ে চলতে হবে। একা করব, বাকি কেউ থাকবে না, এমন হয় না।"

মমতা যখন দিঘায়, এ দিনই রামনবমীর হিংসা পরিস্থিতি দেখতে রিষড়ায় পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি বলেন, "জিও ওউর জিনে দো। পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি।  দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন। সবাইকে একজোট হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে।"

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget