এক্সপ্লোর

Murshidabad: মুর্শিদাবাদে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল, অস্বস্তিতে তৃণমূল শিবির

বিজয়া সম্মিলনীতে কেন গেলেন না তাঁরা? এই ব্যাপারে বাকিদের প্রতিক্রিয়া মেলেনি, তবে ক্ষোভ উগরে দিয়েছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের জয়জয়কার। কিন্তু এই অভূতপূর্ব ফলের পরেও সেই জেলায় কোনওমতেই থামছে না শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। যার জেরে রাজনৈতিক মঞ্চেই শুধু নয়, বিজয়া সম্মিলনীর আসরেও প্রকট হল দলের অন্দরের ফাটল। রবিবার তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা আয়োজিত বিজয়া সম্মিলনীতে দেখা গেল না জেলার ৪ বিধায়ক ও ২ মন্ত্রীকে। তাঁদের মধ্যে আছেন, সামশেরগঞ্জের আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, খড়গ্রামের আশিস মার্জিত এবং ২ মন্ত্রী সুব্রত সাহা ও আখরুজ্জামান।

কিন্তু বিজয়া সম্মিলনীতে কেন গেলেন না তাঁরা? এই ব্যাপারে বাকিদের প্রতিক্রিয়া মেলেনি, তবে ক্ষোভ উগরে দিয়েছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তাঁর নিশানায় তৃণমূলের সাংসদ ও দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান ও তাঁর ভাই জইদুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর, সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূলের আমিরুল ইসলামের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হন খলিলুর রহমানের ভাই জইদুর রহমান। কড়া টক্কর দিলেও জইদুরকে হারিয়ে দেন আমিরুল। এখন ভোট কেটে গেলেও, আমিরুলের গলায় তা নিয়ে বিরোধিতার চড়া সুর। 

সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের কথায়, 'খলিলুর রহমান সাহেব এমপি- জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি। তাঁর সহোদর ভাই কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিল। প্রথমে বলা হল যে তিনি ভোটে লড়বেন না শেষে বললেন বোঝাতে পারলাম না। কিন্তু আমরা দেখলাম যে নুর পরিবারের প্রত্যকেটা সদস্য কংগ্রেসের ভোট করল। একটা বাড়ি থেকেই তৃণমূল দলটা পরিচালিত হচ্ছে। সেখানে কংগ্রেসের মিটিং হচ্ছে। কংগ্রেসের সব নেতারা সকাল বিকেলে সেখানে ওঠবোস করত। আজকে যখন বিজয়া সম্মিলনী হল তখন নুর পরিবারের ব্যক্তিগত বাড়িতে যদি অনুষ্ঠান হয় সেখানে কীভাবে যাওয়া যায়?'

পরিবারকে টেনে এভাবে সংগঠনের জেলা সভাপতিকে, দলীয় বিধায়কের নিশানা করায় চরম অস্বস্তিতে তৃণমূল শিবির।

জঙ্গিপুর তৃণমূলের সাংগঠনিক জেলার সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমানের কথায়, 'জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজয়া সম্মিলনী, মুর্শিদাবাদ জেলার অন্যান্য যে আরও বিধায়ক আমাদের দলের রয়েছেন তাঁদের নিমন্ত্রণ করা হয়েছে। এর দায়িত্বে ছিলেন কানাই চন্দ্র মণ্ডল। আমিও অনেককে ফোন করেছিলাম। অনেকে এসেছেন, আবার কেউ চিকিৎসার জন্য কেউ ব্যাঙ্গালোরে আছেন, কেউ তামিলনাড়ুতে আছেন। জরুরি কাজ রয়েছে। বাকি এমনি সব ঠিকই আছে।'

মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল করার পরে শাসকদল কীভাবে এই কোন্দল সামাল দেয়, সেটাই এখন দেখার।

সেরা শিরোনাম

Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget