এক্সপ্লোর

IPL 2025: তাঁর ইনিংস নিয়ে সমালোচনার ঝড়, তবে ম্যাচ শেষে সেই ধোনির কোচিং ক্লাসেই ছুটলেন DC-র তরুণ তুর্কি

MS Dhoni দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি ২৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেললেও, দল ২৫ রানে ম্যাচ হারে।

চেন্নাই: ম্যাচে তাঁর ইনিংস নিয়ে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সময় ফুরিয়ে এসেছে, তিনি নিজের খারাপ করছেন। তবে মাহিকে ক্রিকেটাররা ঠিক কতটা সম্মান করেন, সেই ছবি ফের একবার শনিবার ধরা পড়ল। ম্যাচ শেষে ধোনির কাছেই পরামর্শ নিতে ছুটলেন প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস শিবিরের তরুণ তুর্কি।

শনিবার আইপিএলে (IPL 2025) চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে ১৫ বছর পর জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (CSK vs DC)। ১৮৪ রান তাড়া করতে নেমে দলের যখন ১০-র অধিক রান প্রতি ওভার দরকার, সেই সময় মহেন্দ্র সিংহ ধোনির ৩০ রানের ইনিংস দলকে ম্যাচ জেতানোর আশেপাশেও নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। এই অজুহাতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন মাহি। তবে ম্যাচ শেষে সেই মাহির সঙ্গে সাজঘরে কথোপকথন করতে, টিপস নিতে দেখা গেল দিল্লি ফ্র্যাঞ্চাইজির আশুতোষ শর্মাকে (Ashutosh Sharma)। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতেও এই আলোচনার একটি ভিডিও পোস্ট করেছেন যার ক্যাপশনে লেখা, 'ফ্রেম একটাই, তবে অনুপ্রেরণা অগুনতি।'   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashutosh Sharma (@sharma.ashu007)

আশুতোষ এর আগেও মাহির প্রতি তাঁর ভালবাসার কথা জানিয়েছেন। গত মরশুমেও যে তিনি ভারতীয় বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে কথা বলে টিপস নিয়েছিলেন সে কথাও পিটিআইকে জানিয়েছিলেন আশুতোষ। তিনি বলেন, 'হ্যাঁ, গত মরশুমে আমাদের সিএসকের বিরুদ্ধে ম্যাচের পর আমি ওঁর সঙ্গে কথা বলেছিলাম। পরিস্থিতি অনুযায়ী কেমন ব্যাটিং করতে হবে, তখন কী ভাবে ভাবব, এইসব বিষয়েই আমাদের মধ্যে আলোচনা হয়। আমায় অনেক কিছু বলেছে ওঁ। তবে কী বলেছে, সেই গোটাটা কিন্তু সিক্রেট।'

এ মরশুমে ফের একবার সিএসকে ম্যাচশেষে সেই মাহির সঙ্গেই আলোচনায় দেখা গেল আশুতোষকে। সিএসকের বিরুদ্ধে শনিবারের ম্যাচে আশুতোষ মাত্র এক রানে আউট হলেও, ইতিমধ্যেই কিন্তু দিল্লির হয়ে একটি ম্যাচ উইনিং ইনিংস খেলে ফেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মরশুমে নিজেদের প্রথম ম্যাচে যখন দিল্লি কার্যত পরাজয়ের মুখে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই তাঁর ৬৬ রানের ইনিংস দলকে জয় এনে দেয়। ধোনি-সাক্ষাতের পর আশুতোষ এমন আরও ম্যাচ উইনিং ইনিংস খেলবেন, দিল্লি ক্যাপিটালস সমর্থকরা কিন্তু এই আশাতেই থাকবেন।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget