এক্সপ্লোর

Arms Recovered : রাজ্যে STF এর অভিযানে পরপর জঙ্গি সন্দেহে গ্রেফতার, সঙ্গে প্রচুর অস্ত্র উদ্ধার ! কী উদ্দেশ্যে ?

কী উদ্দেশ্যে এত অস্ত্র আনা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কাদের জন্য এত অস্ত্র দিতে এসেছিল?

পার্থপ্রতিম ঘোষ, কৌশিক গাঁতাইত , সন্দীপ সরকার, কলকাতা :  পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে বিপুল আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল STF। উদ্ধার হয়েছে নাইন MM কার্বাইন, পিস্তল ও ওয়ান শটার। পরপর অস্ত্র উদ্ধার হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আর এটাকেই হাতিয়ার করেছে রাজ্যের বিরোধী শিবির ।

স্বাধীনতা দিবসের আগে চুঁচুড়া থানা এলাকা থেকে উদ্ধার
স্বাধীনতা দিবসের প্রাক্কালে চুঁচুড়া থানা এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক। ইমামবাড়া হাসপাতালে দুষ্কৃতীকে খুনের চেষ্টার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় ৮ জনকে।

কয়লা খনি এলাকা থেকে উদ্ধার AK 47
১৭শে অগাস্ট, উত্তর ২৪ পরগনার শাসন থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেফতার করে বেঙ্গল STF। ২৭  অগাস্ট, পুলিশের অভাযানে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কয়লা খনি এলাকা থেকে উদ্ধার AK 47-এর মতো ৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি।

ডায়মন্ড হারবার থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার
এর ৭ দিনের মাথায়, ডায়মন্ড হারবার থেকে জঙ্গি সন্দেহে ২ জনকে গ্রেফতার করে STF। আর সোমবার সকালে, পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে বিপুল আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল তারা।

কী কী আগ্নেয়াস্ত্র উদ্ধার 
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে আসানসোলের সালানপুর থানা এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের STF। বাংলা-ঝাড়খণ্ড সীমানাবর্তী নারায়ণপুরে বিহার রোড থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। STF সূত্রে দাবি, ধৃতদের থেকে ২টো নাইন MM কার্বাইন, ২টো সেভেন MM পিস্তল, ৩টে নাইন MM পিস্তল, ৫টা ওয়ান শটার ৩টে কার্বাইনের ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত দু’জনের বাড়ি বিহারের ভোজপুরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,  বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্রগুলো আনা হয়েছে। অস্ত্রগুলো এখানে ডেলিভারি দিতে এসেছিল।

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে পরপর অস্ত্র উদ্ধারে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কী উদ্দেশ্যে এত অস্ত্র আনা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কাদের জন্য এত অস্ত্র দিতে এসেছিল? তা খতিয়ে দেখা হচ্ছে বলে STF সূত্রে খবর। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

International Space Education: আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Tapas Roy: 'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
'টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget