এক্সপ্লোর

Kolkata Pollution: পাতাঝরার মরসুমে বাড়ছে দূষণ-অস্বস্তি, মাস্ক ব্যবহারের পরামর্শ পরিবেশবিদদের

Increasing Pollution: ঠান্ডায় জবুথবু শহর, কিন্তু, ছুটি পেলেই ঘোরাঘুরিতে খামতি নেই। ভিড়-ভাট্টায় ঘুরছেন মাস্কহীন খোলামুখেই? তবেই মস্ত বড় ভুল করছেন।

কলকাতা: শীতের (Winter) সঙ্গেই কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে দূষণ (Pollution)। পরিবেশবিদরা বলছেন, দূষণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার আবশ্যিক। ফুসফুসের সমস্য়া যাঁদের রয়েছে, তাঁদের সতর্ক থাকতে হবে। বয়স্কদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া  ভ্যাকসিন নেওয়া জরুরি।

পাল্লা দিয়ে বাড়ছে দূষণ : ঠান্ডায় জবুথবু শহর, কিন্তু, ছুটি পেলেই ঘোরাঘুরিতে খামতি নেই। ভিড়-ভাট্টায় ঘুরছেন মাস্কহীন খোলামুখেই? তবেই মস্ত বড় ভুল করছেন। পরিবেশবিদরা বলছেন, পাতাঝরার মরসুমে ক্রমেই বাড়ছে দূষণ-অস্বস্তি। আর, আবহাওয়ার খামখেয়ালিপনায় অন্যান্য় রোগের পাশাপাশি দূষণের জন্য বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। পরিবেশবিদদের মতে, দূষণের নিরিখে কার্যত দড়ি টানাটানি করছে কলকাতা ও দিল্লি।

দূষণের সহনশীলতার মাত্রার থেকে দিল্লির দূষণ যেখানে ৫ গুণ বেশি, কলকাতায় তা ৪ গুণ। পাশাপাশি, শ্বাসবাহিত ধূলিকণার সহনশীলতার মাত্রা ১২ ঘণ্টায় প্রতি বর্গমিটারে ৬০ মাইক্রোগ্রাম। কলকাতায় রবিবার বিকেলে রবীন্দ্রভারতী চত্বরে দেখা গেল, তা ১৮৩ মাইক্রোগ্রাম। কলকাতায় রেড রোড এলাকায় যা ছিল ২০৪ মাইক্রোগ্রাম। দিল্লিতে ২১৭ মাইক্রোগ্রাম। পরিবেশবিদরা বলছেন, এই দূষণ মূলত ৩ ভাবে হচ্ছে। যানবাহন থেকে, মুক্ত জায়গায় বর্জ্য পোড়ানো ও তৃতীয়ত কারখানা বা নির্মাণের দূষিত বাতাস থেকে।  এই পরিস্থিতিতে পরিবেশবিদরা বলছেন, দূষণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার মাস্ট।

পরিবেশবিদ সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “ভারী বায়ু, দূষণের মাত্রা, সহনশীলতার মাত্রার থেকে দিল্লিতে ৫ গুণ বেশি। কলকাতায় একই মাত্রার ৪ গুণ বেশি। দূষণের নিরিখে দড়ি টানাটানি। বাচ্চাদের ক্ষতি। করোনা নয়, এমনিতেও মাস্ক ব্যবহার করা উচিত। এই দূষণ বাড়ছে যানবাহন, মুক্ত জায়গায় বর্জ্য পোড়ানো, কারখানা বা নির্মাণের দূষণ।শীতকালে হিম পড়ে। দূষণযুক্ত এলাকা এড়িয়ে চলুন।’’

এই পরিস্থিতিতে, যাদের ফুসফুসের ক্রনিক সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে বিপদ আরও বাড়তে পারে বলছেন চিকিৎসকরা। সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ, বয়স্কদের খুব ঠান্ডায় বাড়ি থেকে বাইরে ভিড়ে না যাওয়াই ভাল। যাদের ফুসফুসের সমস্য়া নেই, তাঁরাও সতর্ক থাকুন। বয়স্কদের ক্ষেত্রে ইনফ্লুয়েজা ও নিউমোনিয়া ভ্য়াকসিন নেওয়া উচিত। সাধারণত, নিউমোনিয়া ভ্যাকসিন ৫ বছর অন্তর নিতে হয়। প্রতিবছরই নিতে হবে ইনফ্লুয়েজা ভ্যাকসিন। বিশেষজ্ঞদের পরামর্শ, সমস্যা থাকলে ভিড় এড়িয়ে চলাই ভাল, তারপরও জটিলতা তৈরি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

আরও পড়ুন: Child Care: কনকনে ঠান্ডায় হরেক অসুখের হানা, শিশুদের বাড়তি নজরের পরামর্শ চিকিৎসকদের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget