এক্সপ্লোর

Independence Day 2021 Special : ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৭৫ রকম জিনিসপত্র দিয়ে মানচিত্র তৈরি করে চমক হুগলির শিক্ষকের

৩ বছরের নিরলস প্রচেষ্টায়  ওই ব্যক্তি  ভারতের  ৭৫ টি  মানচিত্র গড়েছেন অসংখ‍্য জিনিসপত্র দিয়ে।

সোমনাথ মিত্র, হুগলি: দশঘড়ার  বিশ্বাস পাড়া।  জমিদার বাড়ির জন‍্য খুব নাম ডাক। শতাব্দী প্রাচীন দূর্গাপুজো,রথ, জমিদার বাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন স্থ‍্যপত‍্য রাজ‍্য জুড়ে পরিচিত। বহু মানুষ সে সব প্রাচীন ঐতিহ‍্য  দেখতে ভিড় জমায় এখনও । কিন্তু ইদানিং এলাকার মানুষের যাতায়াত বেড়েছে বিশ্বাস পাড়ারই চন্দন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বিশ্বাস বাড়ি পার হয়ে ১০০ মিটার গেলেই বাম হাতে  একতলার বাড়িতে থাকেন পেশায় সঙ্গীত শিক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়। 

 ৭৫ তম স্বাধীনতা দিবস  উদযাপনের আর  ২ দিন বাকি। তার আগে  সকাল-বিকাল  আশপাশের এলাকার পড়ুয়া সহ স্থানীয় মানুষের  ঘন ঘন যাতায়াত শুরু হয়েছে চন্দন বাবুর বাড়িতে। ৩ বছরের নিরলস প্রচেষ্টায়  ওই ব্যক্তি  ভারতের  ৭৫ টি  মানচিত্র গড়েছেন অসংখ‍্য জিনিসপত্র দিয়ে। ছোট ঘরে সব টাঙিয়ে রাখার জায়গা নেই। তাই ১৫-১৬ টা করে  ভারতের ম‍্যাপ  কয়েক দিন অন্তর পাল্টে পাল্টে টাঙিয়ে রাখছেন তিনি তাঁর একটি ছোট্ট ঘরে। তাঁর সেই ভারতের ম‍্যাপগুলি দেখতে সকাল-বিকাল যাতায়াত বেড়েছে আশেপাশের এলাকার মানুষেরও।

কিন্তু কী আছে সেই ম‍্যাপে ? কী দিয়েই বা তৈরি করেছেন ম‍্যাপগুলো ,যার জন‍্য প্রত‍্যেহ এত মানুষের আনাগোনা শুরু হয়েছে ?  মূলত ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র, যেমন বিভিন্ন রঙের পলিথিন, কাগজ, টিন,বাদামের খোলা, কাগজের ফুল  তুলো,বল বিয়ারিং, পুরানো ক‍্যাসেটের ফিতে  ইত‍্যাদি  কুড়িয়ে ই বেশীরভাগ ভারতের ম‍্যাপ তৈরি করেছেন চন্দন বাবু। সেটা ছাড়াও, গ্ৰামাঞ্চলের বিভিন্ন গাছের বীজ, গাছের ছাল যেমন, আমলি বীজ, শিয়াল কাঁটা বীজ, কাঞ্চন ফুলের বীজ, বৈজন্তী বীজ, আখরোটের খোলা, পেঁপে গাছের ছাল দিয়ে ও তৈরি করেছেন বেশ কয়েকটা ভারতের ম‍্যাপ।। পরানো নোটের প্রতিলিপি , ভারতীয় মুদ্রা দিয়ে ও তৈরী হয়েছে ভারতবর্ষ। এগুলো  ছাড়াও ভারতের একটি বড় সাইজের  ম‍্যাপ তৈরি করেছেন চন্দন বাবু যেটাতে, ভারতের বিভিন্ন ধ‍র্ম গুরু, বিখ‍্যাত ডাক্তার, খেলোয়াড়, অভিনেতা,স্বাধীনতা সংগ্ৰামী , রাজনৈতিক ব‍্যক্তিত্ব সহ একাধিক ভারত বিখ‍্যাত মানুষের  ছবি স্থান পেয়েছে সেই ম‍্যাপে । ঘরের বাইরে পাঁচিলের উপর জমা শ‍্যাওলা কেটে একটি অসাধারণ মানচিত্র করেছেন তিনি । সব মিলিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫ টি ভারতের ম্যাপ !

     বিগত দিনে একটি কয়েনের উপর হাজার হাজার কয়েন দিয়ে বিভিন্ন মডেল তৈরির জন‍্য জন‍্য চন্দন বাবু পেয়েছিলেন লিমকা বুক অফ রেকর্ডের স্বীকৃতি। কানপুর আই আই টি, মুম্বই আই আই টি, সহ এ  রাজ‍্যের বিভিন্ন জায়গায় একদা কয়েন আর্টস প্রর্দশনী করেছেন একটা সময়। পরবর্তী কালে তার ভাগ্নীর দেওয়া ১ হাজার টি পেন পেয়ে তৈরি করেন একটি মানচিত্র। তারপরে আস্তে আস্তে আরও কয়েকটি ভারতের মান চিত্র তৈরি করেন তিনি।  ২০১৭ সালের শেষের দিকে ঠিক করলেন ২০২১ এ ভারতের ৭৫ তম  স্বাধীনতা দিবস উপলক্ষ‍্যে ৭৫ টি ভারতে ম‍্যাপ তৈরী করবেন। সেই শুরু দীর্ঘ ৩ বছর ধরে রাজ‍্যের  বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে, সংগ্ৰহ করে তৈরি করতে শুরু করলেন ৭৫টি প্রতিকৃতি তৈরির কাজ। পরিবারের ছেলে -মেয়েরা ও এই কাজে বাবাকে সাহায‍্য করে গেছে তিন বছর ধরে। অবশেষে কিছু দিন আগে সম্পূর্ণ হয়েছে ভারতের ৭৫টি ম‍্যাপ। বাড়ির একটি ছোট্ট ঘরে পাল্টে পাল্টে রেখেছেন চন্দন বাবু। এলাকার বহু উৎসাহী মানুষ মাঝে মাধ‍্যে বাড়িতে আসছেন চন্দন বাবুর সৃষ্টি দেখতে । স্থানীয়  ছেলে মেয়েরা ও  ওনার কাজ দেখে  উৎসাহিত হচ্ছেন  নতুন জিনিজ তৈরী করার।। ১৫ ই অগষ্ট স্বাধীনতা দিবসে  যাতে স্থানীয় কোন স্কুলে তার তৈরি ম্যাপগুলি প্রদর্শিত হয় তার জন‍্য সরকারের কাছে আবেদনও করেছেন তিনি। 

স্থানীয় এক স্কুলপড়ুয়া  মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় বলেন,', আমরা স‍্যারের এই ম‍্যাপ দেখে কিছু নতুন জিনিস তৈরির চেষ্টা করি। এই কাজে আমরা অনুপ্রাণিত হই।। 

তাঁর এই প্রচেষ্টায় আপ্লুত এলাকার মানুষ থেকে পরিবারের সব্বাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget