এক্সপ্লোর

S Jaishankar: এবার আরও জব্দ হবে পাকিস্তান? তালিবান বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্করের, কথা পহেলগাঁও নিয়েও

এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা  ! তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নয়াদিল্লি : সংঘর্ষ বিরতির ৬ দিনের মাথায় শান্তি চেয়ে ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিয়েছে পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। আর ঠিক এদিনই, এই আলোচনা-প্রস্তাবের কিছু ক্ষণ আগে প্রথম ভারতের কোনও মন্ত্রী কথা বললেন আফগানিস্তানের তালিবান প্রশাসনের সঙ্গে। এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা  ! তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার এ কথা জানান জয়শঙ্কর নিজেই।  আমির খান মুত্তাকির সঙ্গে তাঁর কী কথা বল, তাও জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীর সঙ্গে ভাল কথোপকথান হয়েছে বলেই জানিয়েছেন জয়শঙ্কর।

বৃহস্পতিবার  টেলিফোন কথোপকথনে, জয়শঙ্কর আফগানিস্তানের মানুষের সঙ্গে ভারতের বন্ধুত্বের ঐতিহ্য ধরে রাখার উপর জোর দেন । কাবুলিওয়ালির দেশের মানুষের উন্নয়নে ভারত পাশে আছে বলে বার্তা দেওয়া হয় ভারতের তরফে। জয়শঙ্কর জানান, অনেকদিন ধরেই কিছু মিথ্যা ও ভিত্তিহীন রিপোর্টের মাধ্যনে  ভারত ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের একটি অংশের কথা সরাসরি উল্লেখ না করলেও, জয়শঙ্কর দাবি করেন, কিছু কিছু রিপোর্টে দাবি করা হয়, ভারত পহেলগাঁওতে তালিবানদের ভাড়া করে "ফলস ফ্ল্যাগ" অপারেশন চালিয়েছে। তার তীব্র নিন্দা করে ভারত। 

পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে। ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়া, ভারতে হামলার চেষ্টার করার কী পরিণতি হতে পারে। পৃথিবীর তাবড় দেশ এখন পাক-নীতির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে যে তালিবান সরকারকে এখনও পর্যন্ত ভারত স্বীকৃতিই দেয়নি, তাদের সঙ্গেও কথা শুরু হল একেবারে মন্ত্রীস্তরে। মন করা হচ্ছে, পাকিস্তানকে আরও চাপে রাখতেই এই বাক্যালাপ। ২০২১ সালে ভারত যখন আফগানিস্তান থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নেয়, তখন থেকেই দুই দেশের মধ্যে যোগসূত্র ক্ষীণ বলে মনে করা হতে থাকে। কিন্তু হালে,পহেলগাঁও হামলার পর তীব্র নিন্দা করে বিবৃতি দেয় তালিবান। তারপরই সে-দেশের সঙ্গে কথা হল কেন্দ্রের তরফে। জয়শঙ্কর তালিবান প্রশাসনের এই নিন্দা-বার্তার প্রশংসা করেন। 

উল্লেখ্য গত এপ্রিলেও কাবুলে তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন ভারতীয় কূটনীতিক এম আনন্দ প্রকাশ। তাদের আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক জোরদার করা, বাণিজ্য ও পরিবহন সহযোগিতা বৃদ্ধি করা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়নের উপর মতামত বিনিময়ের উপর জোর দেওয়া হয়। এই বছরের জানুয়ারিতে, বিদেশ সচিব বিক্রম মিস্রী দুবাইতে মুত্তাকির সঙ্গে দেখা করেছিলেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
SSC Tainted Candidates : পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
পালাবদলের পরেই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় সরকার, জেলাশাসকদের চিঠি শিক্ষা দফতরের
Tiljala Fire Incident:'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির
'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget