এক্সপ্লোর

Vistadome Coach: পর্যটকদের জন্য সুখবর, হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে জুড়ল ভিস্টাডোম কোচ

Vistadome Coach: হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে জোড়া হল ভিস্টাডোম কোচ। এর ফলে পর্যটকরা আরও আরামদায়কভাবে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ট্রেনে সফর করতে পারবেন।সোমবার এই কোচটি জোড়া হয়।

সুনীত হালদার, হাওড়া: দীর্ঘদিন ধরেই চাহিদা ছিল। অবশেষে সেই চাহিদা পূরণ করল রেল (Eastern Railway)। হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে (Howrah-NJP Satabdi Express) লাগানো হল ভিস্টাডোম কোচ (vistadome coach)। এর ফলে উত্তরবঙ্গ সফর এবার থেকে বেশ আরামদায়ক ও মনোরম হবে পর্যটকদের কাছে। এমনই ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের।

সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের শেষ অংশে জুড়ে দেওয়া হল ভিস্টাডোম কোচ। এই কোচে একাধিক সুবিধা থাকায় ট্রেন যাত্রা আগের চেয়ে বেশ আরামদায়ক বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: DhaniaKhali News: বেধড়ক মারধরের জেরে হাসপাতালে বিজেপির মণ্ডল সহ সভাপতি, অভিযুক্ত তৃণমূল

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, যে রুটে প্রাকৃতিক সৌন্দর্য বেশি সেই রুটের ট্রেনে ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে। এতে বসার আসন সামনে পিছনে করার পাশাপাশি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। ট্রেনের জানালার শাটার তুললে ঝকঝকে বড় কাঁচ। এর ফলে সহজেই বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। কোচের ছাদেও কাঁচ থাকবে যাতে বাইরের আলো সহজে ঢুকতে পারে। প্রতিটা কোচে ওয়াইফাই এবং জিপিএস সিস্টেম আছে। এছাড়াও অন্ধ ব্যক্তিদের জন্য ব্রেইল পদ্ধতির মাধ্যমে আসন সংখ্যা দেওয়া আছে। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই কোচের ভাড়া একটু বেশি হবে। যেখানে এই ট্রেনের চেয়ারকার আসনের ভাড়া ১৪০০ টাকা, সেখানে ভিস্টাডোম কোচের আসন ভাড়া ২৪৩০ টাকা। পাশাপাশি এই কোচের যাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা অন্য কোচের যাত্রীদের থেকেও অনেক ভালো। রেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে খুব দ্রুত এই কোচের যাত্রী সংখ্যা বাড়বে।

প্রসঙ্গত উল্লেখ্য, ট্রেন যাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া ট্রেনগুলিতে ভিস্টাডোম কোচ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে। ইতিমধ্যে বিভিন্ন রুটে এই কোচ লাগানো হয়েছে। তাতে সাড়া পাওয়া যাচ্ছে প্রচুর। এবার এই কোচ জোড়া হল হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Biryani Shop Closed: আচমকাই এই এলাকার সব বিরিয়ানির দোকান বন্ধ করল প্রশাসন! মাংসের মান নিয়ে উঠছে ভয়ঙ্কর অভিযোগ

 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget