এক্সপ্লোর

DhaniaKhali News: বেধড়ক মারধরের জেরে হাসপাতালে বিজেপির মণ্ডল সহ সভাপতি, অভিযুক্ত তৃণমূল

TMC-BJP Clash: ভোট মিটলেও কমছে না হিংসার ঘটনা। এবার তৃণমূলের হাতে আক্রান্ত হলেন ধনিয়াখালির এক বিজেপি নেতা। সমীরণ মুর্মু বলে ওই নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে।

সোমনাথ মিত্র, ধনিয়াখালি: লোকসভা ভোটের ফলাফল বেরিয়ে গেছে প্রায় এক মাস আগে। তারপরও রাজ্যজুড়ে চলছে ভোট পরবর্তী হিংসার (WB Post Poll Violence) ঘটনা। এর ফলে এখনও পর্যন্ত ঘরছাড়া রয়েছেন বিজেপি (BJP) সহ বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী ও সমর্থকরা। এই বিষয়ে দায়ের হওয়া মামলার জেরে ইতিমধ্যেই রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিণ ট্যাণ্ডনের ডিভিশন বেঞ্চ। খুব তাড়াতাড়ি ঘরছাড়া বিরোধী দলের কর্মী-সমর্থকদের নিজেদের বাড়িতে ফেরানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনাকে রাজ্য প্রশাসন নিয়ন্ত্রণ না করতে পারলে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখার হুঁশিয়ারিও দিয়েছে। যদিও তারপরেও কমেনি ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা। এবার বিজেপির মণ্ডল সহ সভাপতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ। এর জেরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনিয়াখালির কানানদী সংলগ্ন ধানকল মোড় এলাকায়। এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপি সূত্রে জানা গেছে, ধনিয়াখালির কানানদী সংলগ্ন ধানকল মোড় এলাকায় বসেছিলেন বিজেপির মণ্ডল সহ সভাপতি সমীরণ মুর্মু সহ বিজেপির কিছু কর্মী। অভিযোগ ,সেই সময় একদল তৃণমূল নেতা-কর্মী তাঁদের উপর চড়াও হয়। এই ঘটনার জেরে অন্যরা পালিয়ে গেলেও সমীরণ মুর্মুকে একা পেয়ে মারধর করা হয়। অভিযোগ, বাঁশ ও রড দিয়ে মারধর করা হয় ওই বিজেপি নেতাকে। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধনিয়াখালি থানার পুলিশ। এরপর ওই বিজেপি নেতাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। 

আরও পড়ুন: Medical College: 'সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া অপরাধ?' ন্যাশনাল মেডিক্যাল কলেজে পুলিশি লাঠিচার্জে কান্নায় ভাঙল পরিবার

বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানান, সমীরণ মুর্মু লোকসভা ভোটে নিজের বুথে তৃণমূলকে পরাস্ত করেছেন। তাই তাঁর উপর তৃণমুলের এত ক্ষোভ। তাই সবজি বাজারে তাঁকে একা পেয়ে মারধর করে। ওরা চাইছে ধনিয়াখালিতে কেউ যেন বিজেপির ঝাণ্ডা না ধরে। আগামীদিনে এর যোগ্য জবাব দেওয়া হবে।

যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ধনিয়াখালির বিধায়ক ও ব্লক সভাপতিকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা কোনও ফোন রিসিভ করেননি।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে দু-পক্ষের মধ্যে একটা ঝামেলা হলেও কোনও পক্ষই থানায় কোনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget