এক্সপ্লোর

Migrant Workers: ভোট প্রচারে এল না পরিযায়ীদের কথা, তথ্য প্রকাশ সমীক্ষায়

অসম, বিহার ও পশ্চিমবঙ্গ তিন রাজ্যেই এলাকা ধরে ধরে সমীক্ষা চালিয়েছিল ক্যালকাটা রিসার্চ গ্রুপ। পৃথক ৩টি সমীক্ষা রিপোর্ট ‘মাইগ্র্যান্টস ইন ইলেক্টোরাল টাইম’ নামে প্রকাশ্যে এল শুক্রবার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লকডাউনে (Lockdown) পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) নিদারুণ দুর্দশা বাংলা, বিহার ও অসমে বিধানসভা ভোটের প্রচারে বিশেষ ভাবে গুরুত্ব পায়নি। অসংখ্য পরিয়ায়ী শ্রমিকের মৃত্যুও আর পাঁচটা সাধারণ সমস্যার সঙ্গেই মিশে গিয়েছে। এমনই তথ্য উঠে এসেছে ক্যালকাটা রিসার্চ গ্রুপের সমীক্ষায়।

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা: দীর্ঘ করোনাকাল, লকডাউন, পরিযায়ী শ্রমিকদের নিদারুণ দুর্দশা। বেঘোরে মৃত্যু। অসম, বিহার ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকদের কষ্টের ছবি দেখে শিউরে উঠেছিল আম জনতা। ৩ রাজ্যের ভোটের প্রচারে কি আদৌ গুরুত্ব পেয়েছিল পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা? একটি সমীক্ষা বলছে, হাজার হাজার পরিযায়ী শ্রমিকের মৃত্যুও আর পাঁচটা সাধারণ সমস্যার সঙ্গেই মিশে গিয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার ও অসমের বিধানসভা ভোটের প্রচারে বিশেষ ভাবে গুরুত্ব পায়নি লকডাউনে নিদারুণ দুর্দশার শিকার হওয়া পরিযায়ীদের রোজনামচা।

অসম, বিহার ও পশ্চিমবঙ্গ তিন রাজ্যেই এলাকা ধরে ধরে সমীক্ষা চালিয়েছিল ক্যালকাটা রিসার্চ গ্রুপ। পৃথক ৩টি সমীক্ষা রিপোর্ট ‘মাইগ্র্যান্টস ইন ইলেক্টোরাল টাইম’ নামে প্রকাশ্যে এল শুক্রবার। ক্যালকাটা রিসার্চ গ্রুপের সাম্মানিক অধিকর্তা সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, “রিপোর্টে দেখা যাচ্ছে কোনও কিছুই আসেনি। ভোটের সময় তাঁদের কথা কেউ মনে রাখে না। লকডাউনের দুর্গতি সেখানেই হারিয়ে গেল।’’ ক্যালকাটা রিসার্চ গ্রুপের পক্ষ থেকে রণবীর সমাদ্দার বলেন, “শাসক-বিরোধীদের প্রচারে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা গুরুত্ব পায়নি। সাধারণ মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা। এমনকি রাজ্য সরকার নির্বাচনী প্রচারে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যা যা করেছে তাও বলেনি।’’

রাজ্যের ক্ষেত্রে এই সমীক্ষা চলে উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্র জুড়ে। রিপোর্ট বলছে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি নিয়ে যত হইচই হয়েছে, শাসক-বিরোধীদের ভোটপ্রচারে তাঁদের কষ্ট তেমন গুরুত্ব পায়নি। এমনকি ক্ষমতায় এলে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরকার কী করবে, তার কোনও স্পষ্ট দিশাও ছিল না শাসক-বিরোধীর ভোটপ্রচারে।

 

সেরা শিরোনাম

TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget