এক্সপ্লোর

MBBS Admission: MBBS কোর্সের ভর্তিতেও অনিয়ম? তথ্য তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court: তফশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তফশিলি জাতির পড়ুয়া ভর্তির অভিযোগ। পড়ুয়াদের নাম-ঠিকানা দিয়ে বিস্তারিত তথ্য তলব করলেন বিচারপতি। 

কলকাতা: MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে তপশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তপশিলি জাতির পড়ুয়াকে ভর্তির অভিযোগ উঠল। জাতিগত শংসাপত্র ভুয়ো হলে তাঁদের ভর্তি বাতিল হবে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। 

 

 

শিক্ষক নিয়োগে ওঠা ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের মধ্য়েই এবার MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে তপশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তপশিলি জাতির পড়ুয়াকে ভর্তির অভিযোগ উঠল।  জাতিগত শংসাপত্র ভুয়ো হলে তাঁদের ভর্তি বাতিল হবে।  তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।

চলতি বছরের মে মাসে ডাক্তারিতে ভর্তির জন্য NEET (UG) পরীক্ষায় বসেন দুর্গাপুরের বাসিন্দা ইতিশা সোরেন। জুলাই মাসে ফলপ্রকাশ হয়। ইতিশার Rank হয় ২৮ হাজার ৩১৯. প্রথম কাউন্সেলিংয়ের পর তিনি সরকারি মেডিক্য়াল কলেজে সুযোগ পাননি। আগস্ট মাসে, দ্বিতীয় কাউন্সেলিংয়ের পর তিনি বজবজের বেসরকারি কলেজ, জগন্নাথ গুপ্ত মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তির সুযোগ পান।

মামলাকারীর দাবি, তিনি তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত। কিন্তু সেখানে ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বহু প্রার্থী সরকারি কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। যাঁরা আদৌ তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত নন, তাঁরাও সেই কোটায় পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন।  যাঁদের নাম দেখে তপশিলি জাতির অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে তারা কী করে ST তালিকার অন্তর্ভুক্ত হলেন? প্রশ্ন তুলে আদালতে মামলা হয়। মামলাকারী প্রশ্ন, বেসরকারি কলেজে পড়ার খরচ অনেক, সেখানে আমরা পড়ব কী করে? তখন বিচারপতি বলেন, যাঁরা এই নিয়ম বানিয়েছেন তাদের তো কিছু আসে যায় না, তারা তো গজদন্ত মিনারে বসে আছে।

সোমবার, ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন, দেবাশিস ভট্টাচার্যকে সন্ধ্যা ৬ টার সময় আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো আদালতে হাজির হন তিনি। এদিন, সন্ধে ৬টা থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত শুনানি হয়। কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ-সহ সংশ্লিষ্ট সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের থেকে মামলায় নাম থাকা বিতর্কিত পডুয়াদের নাম, ঠিকানা-সহ বিস্তারিত তথ্য তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই পড়ুয়াদের মামলায় পক্ষ করার নির্দেশ দেন বিচারপতি। তাঁদের জাতিগত শংসাপত্রও তলব করা হয়েছে।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, যদি এই পডুয়াদের জাতিগত শংসাপত্র ভুয়ো হয় তাহলে তাঁদের সেই সরকারি কলেজের ভর্তি বাতিল করতে হবে। শূন্যপদে সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। পাশাপাশি, অভিযোগ প্রমাণিত হলে ওই পড়ুয়াদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।  এই পড়ুয়াদের পরে ডেকে পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Calcutta High Court:'আপনারা কি পোস্ট অফিস?' অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ED-কে তুলোধোনা বিচারপতির

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget