এক্সপ্লোর

Anubrata Mondal: 'দিল্লি নিয়ে যেতে হলে, কলকাতায় ইডির দফতর কেন?' প্রশ্ন শান্তনুর

দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে মামলা করা হতে পারে।

কলকাতা: আজ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সূত্রের খবর, ইতিমধ্য়েই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল জেল। দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে মামলা করা হতে পারে। আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে।  অন্যদিকে,অনুব্রতকে দিৃল্লি নিয়ে যাওয়ার বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এ বিষয়ে প্রশ্ন তুলে শান্তনু সেনের দাবি 'দিল্লি নিয়ে যেতে হলে, কলকাতায় ইডির দফতর কেন?'

অন্যদিকে অনুব্রতর দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজনৈতিক তরজা চলছেই। এ বিষয়ে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষও। 'তখন ঠান্ডা ছিল কষ্ট হতো এখন গরম আছে দিল্লিতে। কষ্ট কম হবে। যত রকম ভাবে সম্ভব হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। পেট থেকে বেরোবে এবার সব কিছু'। অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পঞ্চায়েত নির্বাচন আসছে, তাই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। লোকসভা নির্বাচন পর্যন্ত ভোট দখলের জন্য এরকম অনেক গ্রেফতার হবে'।

জানা গিয়েছে, আজই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। দিল্লি হাইকোর্টে আজই অনুব্রত মামলার শুনানির আবেদন 
আবেদন করেছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। আজই দিল্লি হাইকোর্টে দুপুর দুটোর পর শুনানি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল।  সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। দিল্লি হাইকোর্টেই ৩টি মামলার শুনানি হওয়ার কথা, দাবি কপিল সিব্বলের। 

এ দিকে, দিল্লি যাত্রা রুখতে আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজ দুপুর তিনটেয় সেই মামলার শুনানি। আসানসোলের বিশেষ আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পর গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সূত্রের খবর, ইতিমধ্য়েই প্রস্তুতি তার প্রস্তুতি চলছে আসানসোল জেলে। এই পরিস্থিতিতে, দিল্লি যাত্রা রুখতে আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত। এদিকে, আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে।  

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget