এক্সপ্লোর

Newtown Murder:নিউটাউনে মালদার ছাত্র খুনের পিছনে কি অর্থলিপ্সা? তদন্তে পুলিশ

Malda Student Murdered:নিউটাউনে মালদার ছাত্র খুনের পিছনে কি অর্থলিপ্সা? তদন্তে পুলিশ।

হিন্দোল দে, রঞ্জিত সাউ ও করুণাময় সিংহ, কলকাতা: মাঝে মাঝেই পড়ুয়া খেতে আসতেন রেস্তোরাঁয়। হাতে থাকত আইফোন। তা দেখে বারবার প্রশ্ন করতেন রেস্তোরাঁর মালিক। নিউটাউনে মালদার ছাত্র খুনের পিছনে কি অর্থলিপ্সা? তদন্তে পুলিশ।

কী জানা গেল?
কোল খালি হয়ে গেল আরও এক মায়ের! পরিবার-পরিজন ছেড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলেন ১৯ বছরের পড়ুয়া। কালিয়াচকের ষোলো মাইল থেকে ৩০০ কিলোমিটারের বেশি দূরে, সহপাঠীদের সঙ্গে আস্তানা গেড়েছিলেন মহিষবাথানের ভাড়া ফ্ল্যাটে। নিচ্ছিলেন NIIT-এর প্রস্তুতি। সেখান থেকে আর ঘরে ফেরা হল না তরুণের। তবে কি অর্থই কি অনর্থ হয়ে উঠল? টাকার লোভেই কি পড়ুয়াকে খুন? কাল হল ছাত্রর হাতে থাকা দামি আইফোন? নিউটাউনে মালদার ছাত্র সাজিদ হোসেন খুনের ঘটনার তদন্তে নেমে তেমনই অনুমান পুলিশের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একটি গৌতম সিংহ নামে এক রেস্তোরাঁর মালিক ও তাঁর বন্ধুকে। 
নিউটাউন থানার তারুলিয়া সেকেন্ড লেনের ভাড়া বাড়িতে থাকতেন গৌতম। পুলিশ জানতে পেরেছে, অসমে হোমগার্ডের চাকরি করতেন তিনি। কিন্তু কোনও কারণে সেই চাকরি চলে যায়। তারপর নিউটাউনে এসে রেস্তোরাঁ খোলেন। পুলিশ পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেন। পুলিশ সূত্রে খবর, রেস্তোরাঁয় খেতে যাওয়ার সূত্রেই গৌতমের সঙ্গে আলাপ হয় সাজিদের। পড়ুয়ার হাতে আইফোন দেখে, তাঁর বাবা কী করেন জানতে চেয়েছিলেন গৌতম। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে, ৪ তারিখ বিকেলে একটি মলে যান সাজিদ। ১০ মিনিট পর গৌতমের সঙ্গে বেরোতে দেখা যায়। তারপরই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় গৌতমকে। খুনের কথা স্বীকার করার পর গ্রেফতার করা হয় তাঁকে ও তাঁর বন্ধুকে। গৌতমের ভাড়বাড়ির খাটের নীচে সুটকেসে উদ্ধার হয় পলিথিন ও সেলোটেপ জড়ানো সাজিদের মৃতদেহ।  এদিন ঘটনাস্থলে যায় পুলিশ। ঘুরে দেখে এলাকা। তদন্তকারীর কথা বলেন বাড়ির সদস্যদের সঙ্গে। 

যা ঘটেছিল...
গত কাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগ, এরপর পরিবারের কাছে মুখে সেলোটেপ বাঁধা অবস্থায় সাজিদের ছবি পাঠিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যদিও পরে সেই ছবি ডিলিট করে দেওয়া হয়। পুলিশের অনুমান, মুক্তিপণ চাওয়ার আগেই পড়ুয়াকে খুন করা হয়েছিল। প্রথমে মুখে প্লাস্টিক জড়িয়ে সেলোটেপ বাঁধা হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে বালিশ চাপা দেওয়া হয়, বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন:পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget