এক্সপ্লোর

Naushad Siddiqui : 'নাম বললে কুণালের চাকরি থাকবে না', পাল্টা চ্যালেঞ্জ নৌশাদের

Bayron Biswas : সিপিএমের সমর্থনে কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যেই সোমবার কার্যত ডিগবজি খেয়েছেন বায়রন বিশ্বাস !

কলকাতা : 'দলবদল করতে টাকা ও মন্ত্রিত্বের টোপ দেওয়া হয়েছিল।' বিস্ফোরক দাবি করেছেন ভাঙড়ের আইএসএস বিধায়ক নৌশাদ সিদ্দিকি। কিন্তু, কে দিয়েছিলেন টাকার টোপ ? নাম বলতে হবে। এমনই চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর পরিপ্রেক্ষিতে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে নৌশাদের বক্তব্য, 'নাম বললে কুণালের চাকরি থাকবে না।'

সিপিএমের সমর্থনে কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যেই সোমবার কার্যত ডিগবজি খেয়েছেন বায়রন বিশ্বাস ! সে নিয়ে চরম রাজনৈতিক ডামাডোলের মধ্যেই এবার বিস্ফোরক দাবি করলেন আরেক বিরোধী দলের বিধায়ক নৌশাদ সিদ্দিকি! তাঁকেও টাকা, মন্ত্রিত্বের টোপ দিয়ে দলের টানার চেষ্টা করেছিল তৃণমূল ! নৌশাদের বক্তব্য, "শপথ নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল। কোনও সময় টাকা, কোনও সময় মন্ত্রিত্ব, কখনও ভয়ও দেখানো হয়েছিল।"

সাগরদিঘি ও ভাঙড়-এই দুটি ছাড়া রাজ্যের বাকি সব বিধানসভা কেন্দ্র রয়েছে প্রধান দুই দল তৃণমূল অথবা বিজেপির দখলে ! তার মধ্যেই, গত সোমবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ক হাত ছেড়ে যোগ দেন ঘাসফুল শিবিরে। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এবার বিস্ফোরক দাবি করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তিনি বলেছেন, "আপনারা তো দেখেছেন, আমাকে জেলে রেখেছিল, ওটাও তো ভয় দেখানো। যখন হায়ার লেভেল পারেনি, আমার অঞ্চলের লোক দিয়ে চেষ্টা করেছে।"

কিন্তু, কতা কত টাকার অফার করা হয়েছিল তাঁকে ? ১ কোটি- ২কোটি ? এর উত্তরে নৌশাদ জানান, 'না, এর থেকেও অনেক বেশি। ১ কোটি-২ কোটি টাকা দিক, আরও যত দিক ওরা জানে নৌশাদ এক কানে ঢোকাবে, আরেক কানে বের করে দেবে। আরও অনেক বেশি। ভোট পরবর্তী হিংসায় আমাকে গ্রামে ঢুকতে দেয়নি, গাড়ি ভাঙচুর করেছে। তবু আমি আপন গতিতে এগিয়ে যচ্ছি।'

২০২১-এর বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলের মাথাব্যথার কারণ ভাঙড়। পাওয়ার গ্রিড আন্দোলনের সময় থেকে ভাঙড়ের বিভিন্ন গ্রামে তৃণমূলের রাশ আলগা হয়েই ছিল। তারপর একুশের বিধানসভা নির্বাচনে, প্রায় ৬৭ শতাংশ সংখ্যালঘু ভোটার অধ্যুষিত ভাঙড়ে কংগ্রেস ও সিপিএমের সমর্থন নিয়ে তৃণমূলকে জোর ধাক্কা দেয় আইএসএফ।

সামনে পঞ্চায়েত ভোটের লড়াই। তার আগে ভাঙড়ে হারানো জমি ফিরে পেতেই কি এবার নৌশাদকে দলে টানতে চাইছে তৃণমূল ? দল ভাঙিয়ে কংগ্রেসকে বিধানসভায় শূন্য করেছে শাসকদল। বায়রনের হাত ধরেই পঞ্চায়েত ভোটের আগে বাংলায় শুরু হয়েছে দল বদলের খেলা ! যার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শাসকদলেরই বিধায়ক। বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছেন, "আমি এসব পছন্দ করি না। একজনের ভোটে জিতলাম, তাহলে অন্য দলে কী করে চলে যাবে? তা এটা উচিত নয়। তাহলে তো ঠকানো হবে! যাকে সিম্বল দেখে ভোট দিয়েছে মানুষ, তাহলে সিম্বলটারই মূল্য থাকছে না।"

এবার আরও এক বিরোধী দলের বিধায়কের মুখে দল ভাঙানোর প্রসঙ্গ ! চলতি বছর, ২১ জানুয়ারি, ISF-পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা চত্বর। সেই ঘটনায় ৪২ দিন জেলবন্দি থাকতে হয় আইএসএফ বিধায়ককে। এপ্রসঙ্গে নৌশাদের বক্তব্য, 'কেউ যদি মনে করে আমি ভয় পেয়েছি, তাহলে ভুল করবে।' তিন মাস পরও দল ভাঙানোর প্রসঙ্গে সেই একই সুর শোনা গেল নৌশাদ সিদ্দিকির গলায়। তিনি বলেন, 'মানুষ আমাকে ভরসা করে ভোট দিয়েছেন। আমি ভয় বা কোনও চাপের কাছে আত্মসমর্পণ করব না।'

গত বিধানসভা নির্বাচনের নিরিখে ভাঙড়ের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ১১টিতেই এগিয়ে আছে আইএসএফ। দল ভাঙিয়ে সামনের পঞ্চায়েত ভোটে কি সেই ব্যবধান মুছতে পারবে শাসকদল ? নাকি ভাঙড়ের রাশ থাকবে সংযুক্ত মোর্চার হাতেই ? উত্তর মিলবে ভবিষ্যতে।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget