এক্সপ্লোর

Nawsad Siddique: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল হেফাজত, ‘আমাকে আটকে রাখার চেষ্টা’, বললেন নৌশাদ

Kolkata News: ধর্মতলা কাণ্ডে নৌশাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিউ মার্কেট থানা। তিন দিনের পুলিশে হেফাজতের মেয়াদ শেষ হলে, শনিবার ফের তাঁকে আদালতে তোলা হয়।

কলকাতা: ফের জেল হেফাজতেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও জেল হেফাজতে পাঠানো হল তাঁকে। শনিবার নগর দায়রা আদালতে তোলা হয় নৌশাদকে। আদালতই ফের হেফাজতের মেয়াদ বাড়াল তাঁর। নৌশাদের দাবি, তাঁকে আসলে আটকে রাখার চেষ্টা চলছে। তবে মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি (Kolkata News)।

আদালতই ফের হেফাজতের মেয়াদ বাড়াল তাঁর

ধর্মতলা কাণ্ডে নৌশাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিউ মার্কেট থানা। তিন দিনের পুলিশে হেফাজতের মেয়াদ শেষ হলে, শনিবার ফের তাঁকে আদালতে তোলা হয়। সেখানেই ফের হেফাজতের নির্দেশ দেয় আদালত। এ দিন আদালতে ঢোকার মুখে এ নিয়ে মুখ খোলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ। বলেন, "জেল-জরিমানা করে আমাকে আটকাতে পারবে না। মানুষের জন্য লড়াই চলবে। খুনের চেষ্টার মামলা আসলে একজন বিধায়ককে আটকে রাখার চেষ্টা।"

২১ জানুয়ারি, দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF নেতা-কর্মীরা, যার আঁচ এসে পড়ে কলকাতায়। ISF ও পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা। গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ আরও অনেক ISF নেতা কর্মীকে। বর্তমানে জেল হেফাজতে আছেন নৌশাদ।

আরও পড়ুন: Online Booking Fraud : অনলাইন হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার ফাঁদে, লাখখানেক খোয়ালেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

এ দিকে, নোশাদের বন্ধুর চেন্নাইয়ের বাড়িতেও কলকাতা পুলিশের অভিযানে বিষয়টি সামনে এসেছে। তাতে নৌশাদের বন্ধু শেখ সামসুর আলম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পেশায় ব্যবসায়ী সামসুর। তাঁর আইনজীবীর দাবি, সামসুর গয়না ব্যবসায়ী। তাঁর বাড়ি চেন্নাইতে। তিনি কোনও ঘটনার সঙ্গে জড়িত নন। ওই ব্যবসায়ী শুধুমাত্র নৌশাদ সিদ্দিকির বন্ধু। 

 ISF ও পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা

সামসুরের আইনজীবী জানান, তাঁর মক্কেল গ্রেফতারির আশঙ্কা করছেন। আদালতে ব্যবসায়ীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে পুলিশ অযথা হেনস্থা করছে। মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। 

নৌশাদ -সহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে একযোগে সরব হয়েছে বাম এবং আইএসএফ। অশান্তি এড়াতে ভাঙড়ে ১৪৪ ধারাও জারি করে পুলিশ।  নৌশাদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর এবং জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনে চার্জশিট দিয়েছে পুলিশ। তাতেই বার বার আটকে যাচ্ছে তাঁর জামিন।

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget