এক্সপ্লোর

Nawsad Siddiqui:সিপিএম নেতাদের পর আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও জয়নগরে ঢোকার পথে বাধা পুলিশের

Joynagar Incident:সিপিএম নেতাদের পর আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও জয়নগরে ঢোকার পথে আটকে দিল পুলিশ। জয়নগরের গোচরণে আটকে দেওয়া হয় তাঁকে।

জয়নগর: সিপিএম নেতাদের পর আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও (ISF MLA Nawsad Siddiqui Stopped At Joynagar)জয়নগরে ঢোকার পথে আটকে দিল পুলিশ। জয়নগরের গোচরণে আটকে দেওয়া হয় তাঁকে। বিষয়টি নিয়ে যখন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন আইএসএফ বিধায়ক, তখনই শোনা যায় তৃণমূল কর্মীরা 'গো ব্যাক' স্লোগান দিচ্ছেন। 

যা ঘটল...
গত কাল তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের অভিযোগ ওঠার পর দলুয়াখাকি গ্রামের একাধিক বাড়িতে পাল্টা হামলা চালানোর দাবি ওঠে। বেছে বেছে সিপিএম কর্মীদের বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ।সেই ঘটনায় ঘরছাড়া গ্রামবাসীরা আজ বাড়ি ফিরতে গিয়েছিলেন। সঙ্গে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়-সহ অনেকে। কিন্তু অভিযোগ, পুলিশ সিপিএম নেতা এবং গ্রামবাসী কাউকেই ঢুকতেই দেয়নি। পুলিশের অবশ্য দাবি, স্রেফ সিপিএম নেতাদেরই আটকানো হয়েছে। যদিও ক্যামেরায় ধরা পড়া ছবি অন্য কথা বলছে। এই টানাপড়েনের পর, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তাঁকেও একই বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে, ভাঙড়ের বিধায়ক পুলিশ আধিকারিকদের বলছেন, যে আইনের জোরে তাঁকে আটকানো হচ্ছে, সেই আইনি কাগজ দেখানো হোক। সে রকম কোনও কাগজ পুলিশের তরফে দেখানো না হলেও নৌশাদকে ভিতরে যেতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ। এর মধ্যেই তৃণমূল কর্মীরা নৌশাদকে 'গো ব্যাক' স্লোগান দেয় বলে শোনা যায়।      

আর যা...
গত কাল জয়নগরের দাপুটে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের অভিযোগ ওঠার পর থেকে তুলকালাম শুরু হয়। অভিযোগ, পাল্টা হিসেবে দলুয়াখাকি গ্রামে বেছে বেছে সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় নির্মম ভাবে। সেই ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০টি পরিবার ঘরছাড়া হয়েছিল বলে সিপিএম সূত্রে খবর। তাঁরা দলীয় দফতরে আশ্রয় নেন। আজ, মঙ্গলবার, সেই ঘরছাড়া গ্রামবাসীদের বাড়ি ফিরিয়ে দেবেন বলেই সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো বর্ষীয়ান সিপিএম নেতারা এসেছিলেন। কিন্তু অভিযোগ, সিপিএম নেতারা গ্রামের ভিতর গেলে অশান্তি হতে পারে এই যুক্তিতে সুজনদের আটকে দেওয়া হয়। তা হলে গ্রামবাসীদের আটকানো হল কোন যুক্তিতে? এই নিয়ে পুলিশকে প্রশ্ন করা হলে তাঁদের সটান উত্তর, ' ওঁদের আটকানো হয়নি।' সংবাদমাধ্যমের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তা অবশ্য অন্য কথা বলছে। সে নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ আধিকারিকের এক জবাব, ' ওঁদের আটকানো হয়নি।' সঙ্গে সংযোজন, 'ওঁদের নিশ্চিত ভাবে ঢুকিয়ে দেওয়া হবে।' কিন্তু এখনই কেন নয়? উত্তর নেই। অভিযোগ রয়েছে আরও। ঘরছাড়া পরিবারগুলি যে আজ ফেরার চেষ্টা করবেন, সে কথা জানা সত্ত্বেও কেন কোনও মহিলা পুলিশকর্মী ছিল না? এরও কোনও উত্তর দেয়নি প্রশাসন। এদিকে বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, 'এক জনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। আমাদের ঠেলে সরিয়েছেন পুরুষ পুলিশকর্মীরাই।' সব মিলিয়ে তুমুল অশান্তি।

আরও পড়ুন:রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদে, চাপে পড়ে দুর্নীতির কথা স্বীকার রেশন ডিলারের

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget