এক্সপ্লোর

Nawsad Siddique : জেল হেফাজত শেষে আজ আদালতে পেশ নৌশাদকে, মিলবে মুক্তি না বাড়বে বন্দি-মেয়াদ ?

Police : হেয়ার স্ট্রিট ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ২টি মামলায় জেল হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পুলিশ সূত্রে দাবি, তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করে আজ ফের হেফাজতে চাওয়া হবে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধর্মতলাকাণ্ডে হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট থানার মামলায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ অন্যান্যদের জেল হেফাজত শেষে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে (Banksal Court) তোলা হবে। সূত্রের খবর, নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) এবার নিউ মার্কেট থানার মামলায় হেফাজতে চাইবে পুলিশ।

হেয়ার স্ট্রিট ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ২টি মামলায় জেল হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকি। পুলিশ (Police) সূত্রে দাবি, তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করে আজ ফের হেফাজতে চাওয়া হবে। আইএসএফ বিধায়কের বন্দি-দশাই কি বাড়বে নাকি শেষমেশ মুক্তি পাবেন তিনি, সেদিকেই তাকিয়ে সবমহল। 

২১ জানুয়ারি থেকে জেলে নৌশাদ

২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের (TMC) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF নেতা-কর্মীরা। যার আঁচ এসে পড়ে কলকাতায়। ISF ও পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা। গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ আরও অনেক ISF নেতা কর্মীকে। বর্তমানে জেল হেফাজতে আছেন নৌশাদ। 

মুক্তির দাবিতে মিছিল বামফ্রন্টের

২১-এর বিধানসভা ভোটে জোটবদ্ধভাবে লড়েছিল দুই দল। এবার ISF-এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে পথে নামল বামেরা। তৃণমূল ও বিজেপি (BJP) ছাড়া, বিরোধী দলের একমাত্র বিধায়কের মুক্তির দাবিতে, মঙ্গলবার কলকাতায় মিছিল করল বামফ্রন্ট। বাম শরিক, ISF-সহ ১৮টি দলের মিছিল শুরু হয় মৌলালির রামলীলা পার্ক থেকে। একদিকে যখন কলকাতায় মিছিল করল বাম ও ISF, অন্যদিকে তখন ভাঙড়ে পাল্টা সভা করে তৃণমূল। ২১ জানুয়ারির অশান্তির ঘটনার পর থেকেই, ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এদিন কলকাতায় মিছিল শুরুর আগে ভাঙড়ে সকাল থেকে নাকা তল্লাশি করে পুলিশ। 

মোবাইলে মিলেছে একাধিক তথ্য

আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকির মোবাইল ফোনে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। বিধানসভা ভোটের আগে থেকেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মিলেছে একাধিক চ্যাট। কোটি কোটি টাকা জমাও পড়েছে অ্যাকাউন্টে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, পুলিশের দাবি, ওই রাজনৈতিক ব্যক্তিত্বই নৌশাদকে (Nawsad Siddique) পরামর্শ দিতেন কীভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে হবে। তার জেরে কোন কোন পুলিশ কর্তাকে সরানো হবে, তা নিয়েও চলত আলোচনা। ইতিমধ্যেই ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়কের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আদালতের অনুমতি পাওয়ায় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)। 

আরও পড়ুন-- রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget