এক্সপ্লোর

Jadavpur University: গলায় তৃণমূলের উত্তরীয়, হাতে ফুলের তোড়া! তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় সহ উপাচার্য

Jadavpur University: চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেরও সভাপতি ।  

কলকাতা: তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের প্রস্তুতি দেখা মিলল সভায় সহ উপাচার্য, রেজিস্ট্রারের! রেজিস্ট্রারের গলায় তৃণমূলের উত্তরীয়, ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে রয়েছেন সহ উপাচার্য! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অনুষ্ঠান ছিল এদিন। মঞ্চে 'ধর্মতলা চলো' পোস্টার, শাসক নেতার পাশে দাঁড়িয়ে রয়েছেন সহ উপাচার্য। ছবি  প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।  বিতর্কের মুখে রেজিস্ট্রারের দাবি 'জানতাম না ২১ জুলাইয়ের অনুষ্ঠান। পূর্বপরিকল্পিত ছিল না, মঞ্চ বিতর্কে সাফাই সহ উপাচার্যেরও । চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেরও সভাপতি ।  আর এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।                                       

মাঝে আর একদিন: ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তুঙ্গে তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি। আজ মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।  আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে সদ্য শেষ হওয়া, পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে ২১শে জুলাই দিনটিকে 'শ্রদ্ধা দিবস' হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

কর্মীদের জন্য ব্যবস্থা: গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের (Murshidabad) তৃণমূলকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার, দুপুরে এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কর্মী-সমর্থকদের।                                     

বিকালে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি দেখতে আসেন কলকাতার পুলিশ কমিশনার। কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে? ট্রাফিক ব্যবস্থা কীভাবে সামলানো হবে, সেই বিষয়গুলো নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। শুক্রবার, তৃণমূলের মেগা কার্নিভ্যাল। তার আগে, জোরকদমে চলছে প্রস্তুতি।       

আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম

                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget