এক্সপ্লোর

Jadavpur Case Update: স্থিতিশীল ইন্দ্রানুজ, কবে হাসপাতাল থেকে মুক্তি? জানিয়ে দিল কর্তৃপক্ষ

Kolkata News: শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ইন্দ্রানুজের অবস্থা স্থিতিশীল।

কলকাতা: ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। যাদবপুর কাণ্ডের এক সপ্তাহের মাথায় কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে আহত ইন্দ্রানুজ। কাটা হয়েছে চোখের চারপাশের ১৪টি সেলাই। 

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন প্রথম বর্ষের পড়ুয়া পাটুলির বাসিন্দা ইনদ্রানুজ রায়। গাড়ি থামার পর সবাই মিলে যখন টেনেহিঁচড়ে চাকার নীচ থেকে বের করলেন, তখন তিনি আহত, রক্তাক্ত। আহত ছাত্রকে ভর্তি করা যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে। এদিন বৈঠকে বসে কেপিসি-র মেডিক্যাল বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া হবে আহত ছাত্রকে। এই ঘটনায় আট দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। কেপিসি হাসপাতাল সূত্রে খবর, তাঁর চোখের চারপাশের সেলাই কাটা হবে। পায়ের চোটের অবস্থাও ভাল। আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে বলা হয়েছে ইন্দ্রানুজকে।                                          

এরইমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী। তিনি দুঃখপ্রকাশ করেছেন বলে জানিয়েছিলেন ইন্দ্রানুজের মা-বাবা। ইন্দ্রানুজের বাবা অমিত রায় বলেন, "আমরা চাই প্রত্যেকের পদ থাকুক। বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদমর্যাদাটাকে যাতে মাথায় রাখি। আমাদের পদের যে মর্য়াদা আছে, সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি।''

এদিকে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে FIR করার নির্দেশ দেন। যাদবপুরকাণ্ডের ৩ দিন পর বুধবার, হাইকোর্টের হস্তক্ষেপে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে FIR করেছে যাদবপুর থানা। FIR-এ নাম রয়েছে ব্রাত্য় বসু, তাঁর গাড়ির চালক, তৃণমূলপন্থী অধ্য়াপক ওমপ্রকাশ মিশ্র সহ অন্য়ান্য়র। ভারতীয় ন্য়ায় সংহিতার ১০৯ নম্বর ধারায় খুনের চেষ্টা, ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানি, দুটোই জামিন অযোগ্য় ধারায় FIR করা হয়েছে। এছাড়া, ১১৫-র (২) ধারায়, মারধর, ৩৫১-র ৩-এ হুমকি, ৩-এর ৫-এ সংগঠিত অপরাধের অভিযোগ করা হয়েছে।                       

আরও পড়ুন: Bankura News: পুড়ে খাক বনাঞ্চল, এখনও জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget