এক্সপ্লোর

Bankura News: পুড়ে খাক বনাঞ্চল, এখনও জ্বলছে শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা

Susunia Pahar News আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও দমকলকর্মীরা। গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাতভর চেষ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। পুড়ে খাক বনাঞ্চল। এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও দমকলকর্মীরা। গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের ওপরের দিকে। হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ চেহারা নেয়। ব্লোয়ারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন প্রথম নজরে আসে। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে পাহাড়ের উপরের দিকে। খবর পাওয়ার পর থেকেই ব্লোয়ার নিয়ে পাহাড়ের বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে বন কর্মীরা। ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধের পর থেকে পাহাড়ের উপরের অংশে দ্রুত হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ আকার নেয়। পাহাড়ের উপর ঝরা পাতার পাশাপাশি দাউদাউ করে জ্বলতে থাকে ছোট বড় গাছও।                                                 

গতকাল রাতে আবার নতুন করে ৪০ জন বনকর্মীকে ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজে নামানো হয়। পাহাড়ের আগুন নেভানোর উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয় দমকলের একটি ইঞ্জিনও। কিন্তু একদিকে পাহাড়ের একাংশের দুর্গমতা আর অন্যদিকে আগুনের ভয়াবহতার কারণে কিছুতেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে পাহাড়ের উপর থাকা বহু গাছ পুড়ে খাক হয়ে গেলেও বন্যপ্রাণের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি বন দফতরের। 

২০২৪ সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শেষবার আগুন লেগেছিল। সেই আগুন ছড়িয়ে পড়েছিল পাহাড়ের বিস্তীর্ণ অংশে। সেবার আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাম ছুটেছিল বন দফতরের। লাগাতারভাবে তিন চার দিন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সমর্থ হয়েছিল বন দফতর। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বন দফতর লাগাতার নজরদারি চালানোয় এবং একাধিক ব্যবস্থা নেওয়ায় গত বছর শুশুনিয়া পাহাড়ে ঠেকানো গিয়েছিল কাণ্ডের ঘটনা। তবে দু বছর যেতে না যেতেই ফের আগুন লাগলো শুশুনিয়া পাহাড়ে। 

আরও পড়ুন: Jalpaiguri Child Death: ভ্যাকসিন নেওয়ার পরই 'অসুস্থ'! জলপাইগুড়িতে শিশুর মৃত্যুতে চাঞ্চল্য

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget