এক্সপ্লোর

Jadavpur University: ছাত্র মৃত্যুর পরেও ফেরেনি হুঁশ! ফের পাঁচিল টপকে যাদবপুরে বহিরাগত

JU Student Death: এক ছাত্রের মৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন। সামনে এসেছে সিসিটিভিহীন বিশ্ববিদ্যালয় চত্বর থেকে র‍্যাগিংয়ের মতো চাঞ্চল্যকর অভিযোগ।

আবির দত্ত, কলকাতা: ছাত্র মৃত্যুর পরেও ফেরেনি হুঁশ। অবাধে ক্যাম্পাসের ভিতরে আনাগোনা বহিরাগতদের। একেবারে পাঁচিল টপকে ক্যাম্পাসের ভিতরে ঢুকল বহিরাগত। এমনই ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়।

ক্যাম্পাসের ভিতরে বহিরাগত: এক ছাত্রের মৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন। সামনে এসেছে সিসিটিভিহীন বিশ্ববিদ্যালয় চত্বর থেকে র‍্যাগিংয়ের মতো চাঞ্চল্যকর অভিযোগ। পড়ুয়া মৃত্যুর সপ্তাহ ঘুরতে চললেও কতটা পরিবর্তন হয়েছে পরিস্থিতির? ছাত্র মৃত্যুর পর থেকে নিরাপত্তার কড়াকড়ি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বন্ধ রয়েছে গেট। পরিচয়পত্র দেখে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মধ্যেই দেখা গেল এই ছবি। পাঁচিল টপকে ক্যাম্পাসের ভিতরে ঢুকল এক বহিরাগত। কে সে? কী তার পরিচয়? জিজ্ঞেস করতে জানা গেল, তার নাম সাগর। তার বাবা বিশ্ববিদ্যালয়ের কর্মী। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে না পড়লেও সেখানেই থাকে বলে দাবি করেছে ওই বহিরাগত। 

রবীন্দ্রভবনের পাশে ওপেন এয়ার থিয়েটারের পাঁচিলের পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে ঘুরছিল ওই বহিরাগত। এরপরই, পাঁচিল টপকে ক্যাম্পাসের ভিরে ঢুকে পড় সে। কিন্তু, কেন চুপিচুপি পাঁচিল টপকে ভিতরে ঢুকলেন? কী কারণ? সে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তবে হস্টেলেই থাকে সে। যদিও এই দাবি মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের কর্মী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মী প্রদীপ পাত্র বলেন, "হস্টেলের ছাত্র ছাড়া কাউকে ঢুকতে দেই না।''এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর, ফের একবার যাদবপুরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিল এই ঘটনা।

যাদবপুরে (Jadavpur University) ছাত্রের মৃত্যু-তদন্তে ফের সহ-উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। হস্টেলে দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও কেন উদাসীন কর্তৃপক্ষ? কেন সিসিটিভি নেই বা বসানো হয়নি বা রক্ষণাবেক্ষণ হত না? এ নিয়ে জানতেই ফের সহ-উপাচার্য, ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ। এদিকে ঘটনার রাতে পুলিশ মেন হস্টেলে পৌঁছলে, তাদের ঢুকতে বাধা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যাদবপুরের মেন হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় আবাসিকদের একাংশই। ছাত্রের মৃত্যুর পর একাধিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই দিনে আবাসিকদের বৈঠকে উপস্থিত ছিলেন ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত সহ আরও অনেকে। বেশ কয়েকজনের নামও উঠে এসেছে।

আরও পড়ুন: Weather Update: উত্তর থেকে দক্ষিণে প্রবল বর্ষণের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলায়

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget