এক্সপ্লোর

Jadavpur University : 'তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টায় বার বার বয়ান বদল করেছে ধৃতরা', দাবি সরকারি আইনজীবীর

Police : পুলিশ সূত্রে দাবি, শুরুতে মনে হচ্ছিল, ষড়যন্ত্র হয়েছে কেবল পড়ুয়া-মৃত্য়ুর পরে। গোটা ঘটনা চাপা দিতে। কিন্তু তদন্ত এগোতেই স্পষ্ট হয়ে যায়। এক দফায় নয়, ষড়যন্ত্র হয়েছিল দু'দফায় !

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পরিকল্পিত অপরাধ। তদন্তের গতি বিভ্রান্ত করতে বারবার বয়ান বদল। যাদবপুরে ছাত্রমৃত্যুকাণ্ডে (Jadavpur University Student Death) গ্রেফতার অভিযুক্তদের বিরুদ্ধে এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ সামনে উঠে আসছে । একধাপ এগিয়ে সরকারি আইনজীবীর মন্তব্য, সফল অপরাধী, কিন্তু ব্য়র্থ অভিনেতা !

পুলিশ সূত্রে দাবি, ছাত্র-মৃত্য়ুর তদন্তেও ষড়যন্ত্রের (Conspiracy) যে চাঞ্চল্য়কর তথ্য় উঠে এসেছে, তাতে গোটা বিষয়টা পড়ুয়া নয়, অপরাধীদের কাজ বলে মনে হতে বাধ্য়। পুলিশ সূত্রে দাবি, শুরুতে মনে হচ্ছিল, ষড়যন্ত্র হয়েছে কেবল পড়ুয়া-মৃত্য়ুর পরে। গোটা ঘটনা চাপা দিতে। কিন্তু, তদন্ত এগোতেই স্পষ্ট হয়ে যায়। এক দফায় নয়, ষড়যন্ত্র হয়েছিল দু'দফায় ! পড়ুয়ার মৃত্যুর আগে ও পরে।

আর সেই ষড়যন্ত্রের চিত্রনাট্যের ছিল তিনটি অঙ্ক। দখলদারি, ভয় ও র‍্যাগিং। পুলিশ (Police) সূত্রে দাবি, গত বুধবার ওই ছাত্রের মৃত্য়ুর আগে থেকেই অন্য় ষড়যন্ত্র শুরু করেছিল সিনিয়র পড়ুয়াদের একাংশ। যার উদ্দেশ্য় ছিল, মৃত পড়ুয়ার বিভাগে অন্য একটি ছাত্র সংগঠনের আধিপত্য খর্ব করা। সংশ্লিষ্ট বিভাগে অধিকার কায়েমের জন্য তারা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছিল। আর সেই ভয়ের পরিবেশ তৈরির অস্ত্রই ছিল র‍্যাগিং।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) পড়ুয়া মৃত্য়ুর ২ দিনের মাথায় ভাইরাল হয় ডায়েরির পাতায় ডিন অফ স্টুডেন্টসকে (Dean of Students) লেখা চিঠি। যেখানে লেখা ছিল, 'আমার বিভাগের এক সিনিয়র রুদ্রদা বলে, হস্টেলে পড়ুয়াদের সিনিয়রদের কিছু কাজ করতে হয়। তারা যদি তা অমান্য করে, তাদের ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।' এরপরই প্রশ্ন ওঠে, এই ডায়েরির পাতা কি পরিকল্পনামাফিকভাবে ভাইরাল করা হয়েছে ? পুলিশ সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে, ডিন অফ স্টুডেন্টসের উদ্দেশে ওই চিঠি লেখানো হয়েছিল মূলত ভয়ের পরিবেশ তৈরি করতেই!  

যে ছাত্রের মৃত্য়ু হয়েছে, তাকে দিয়েই নিজের বিভাগের সিনিয়রের বিরুদ্ধে ডিন অফ স্টুডেন্টসের কাছে চিঠি জমা দেওয়ার পরিকল্পনা ছিল। যা মাত্র ৩ দিন আগে বিশ্ববিদ্যালয়ে আসা এক সাড়ে সতেরো বছরের পড়ুয়ার কাছে ছিল চূড়ান্ত মানসিক চাপ। পুলিশ সূত্রে খবর, ১০৪ নম্বর ঘরে চাপ দিয়ে চিঠিতে সই করানোর পর ওই পড়ুয়াকে আনা হয় তিন তলায়। তারপর শুরু হয় অকথ্য অত্য়াচার। এরপরই, রাত ১১.৪৫-এ চরম পরিণতি।

শুরু হয় চক্রান্তের দ্বিতীয় পর্ব। একেবারে জিবি মিটিং করে ঘটনাটিকে আত্মহত্যা ও দুর্ঘটনা বলে তুলে ধরার কথা ঠিক হয়। সেই মতো ষড়যন্ত্র করে সকলে একরকম বয়ান দেয়। পুলিশ সূত্রে খবর, তদন্ত হোক বা ঘটনার পুনর্নির্মাণ, বারবার বয়ান বদল করছে ধৃতরা। একাধিক ঘৃণ্য় চক্রান্ত! তার জেরে এক ছাত্রের মর্মান্তিক মৃত্য়ু! যার জেরে কলঙ্কের দাগ লাগল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মতো গর্বের প্রতিষ্ঠানে। কিনতু এই চক্রান্ত করল যারা, তাদের শাস্তি হবে তো? সেই দাবিই তুলছেন সকলে।

আরও পড়ুন- পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে ধৃতের ! কী প্রতিক্রিয়া মনোবিদদের ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget