এক্সপ্লোর

Jadavpur University : চাপ দিয়ে খোলানো হয় যাদবপুরের সিসিটিভি ক্যামেরা ? কাদের স্বার্থে পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে আপস ?

প্রশ্ন উঠছে, কেন প্রতিষ্ঠানকে একশো শতাংশ সিসিটিভি ক্য়ামেরার (CCTV Camera) নজরদারির আওতায় আনতে পারল না বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ ? 

পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্য়াম্পাসের অধিকাংশ জায়গাতেই নেই সিসিটিভি ক্য়ামেরা। যে সব জায়গায় ছিল, তাও আবার খুলে নেওয়া হয়েছে। হাতেগোনা যে কটা আছে, তা না কি আবার বিকল। প্রশ্ন উঠছে, কেন প্রতিষ্ঠানকে একশো শতাংশ সিসিটিভি ক্য়ামেরার (CCTV Camera) নজরদারির আওতায় আনতে পারল না বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ ? 

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়ার অকাল মৃত্য়ুর ঘটনায় অনেকেরই প্রশ্ন, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ কি এই নক্কারজনক ঘটনায় তাদের পাপ স্বীকার করবে? এই দায় কি শুধু তাদের, যারা একটা স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল, না কি তাদেরও, যাদের ওপর দায়িত্ব ছিল স্বপ্নকে লালনপালন করে প্রস্ফুটিত করে তোলার ? সেদিন কী হয়েছিল হস্টেলে ? কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা ? মাঝে কয়েকদিন পার হয়ে গেলেও, এর কোনও উত্তর এখনও নেই। আর, এখানেই প্রশ্ন উঠছে, দেশের অন্যতম পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ জায়গায় CC ক্যামেরা না থাকা নিয়ে। সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশের তদন্তের গতিতেও যে ধাক্কা খেয়েছে, তেমনটা ইতিমধ্যেই জানিয়েছে কলকাতা পুলিশ। জয়েন্ট সিপি (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তী বলেছেন, 'যাদবপুরে সিসি ফুটেজ পাইনি। ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকলেও কাজ করে না।'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেছেন, 'নজরদারি কড়াকড়ি ছিল। সেই নজরদারিগুলো পরে উঠে যায়। যদি সিসিসিভি থাকে এবং অন্যান্য নজরদারির ব্যবস্থা থাকে খুব সহজেই বোঝা যাবে বহিরাগতরা এটা ঘটিয়েছে কিনা।' মাঝে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ডিন অফ স্টুডেন্টস রজত রায় জানিয়েছেন, 'সিসিটিভি ক্য়ামেরা আমার আগেই খুলে ফেলা হয়েছিল, অভিজিৎ চক্রবর্তীর সময়। কেন ফেলা হয়েছিল জানি না।'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কখনও CC ক্যামেরা বসানো হয়েছে, কখনও আবার তা খুলে ফেলা হয়েছে। এখন যে কটা CC ক্যামেরা রয়েছে, সেগুলোও না কি সঠিকভাবে কাজ করে না। আর এখানেই প্রশ্ন উঠছে, দেশের অন্যতম সেরা শিক্ষা-প্রতিষ্ঠানে দিনের পর দিন ধরে এই ঘটনা চলতে পারে কী করে ? বিভিন্ন সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে CC ক্যামেরা বসানোর চেষ্টা হয়েছে। কিন্তু, প্রতিবারই তা ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু কেন ? কাদের স্বার্থে পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে এত বড় আপস করা হল ? চাপ দিয়েই কি CC ক্যামেরা খোলানো হয়েছিল ? কোনও কায়েমি স্বার্থ কি এর পেছনে কাজ করছে ?

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে CC ক্যামেরা থাকা বাধ্যতামূলক। হস্টেলেও থাকতে হবে CC ক্যামেরা। এদিকে, CCTV ক্যামেরা বসানোর দাবিতে ইতিমধ্যে সহ-উপাচার্যের সঙ্গে দেখা করেন যাদপুরের প্রাক্তনীরা।

আরও পড়ুন- ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget