এক্সপ্লোর

Jadavpur University Student Death : 'রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা', ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপের মৃত্যুর আগে ?

Jadavpur University Student death : স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। আর তার উত্তর খুঁজতে গিয়ে পুলিশের হাতে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর আগে ? কোন ঘটনা তাঁকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে ? কী ছিল নেপথ্য কারণ? নানা প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে পুলিশ। সেই সৌরভ চৌধুরী, যার নাম বারবার উঠে এসেছে মৃত ছাত্রের বাবার মুখে। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। আর তার উত্তর খুঁজতে গিয়ে পুলিশের হাতে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। 

ঠিক কী ঘটেছিল স্বপ্নদীপের মৃত্যুর আগে ?

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কিত একাধিক তথ্য জড়ো হয়েছে পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮ টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিল স্বপ্নদীপ। এরপর মেন হস্টেলের ৬৮ নম্বর ঘরে ওই ছাত্রের কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে কয়েকজন পড়ুয়ার সঙ্গে হাজির ছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীও।

পুলিশ সূত্রে খবর, এরপর হস্টেলের একদল পড়ুয়া, সঙ্গে সৌরভ-সহ-প্রাক্তনীরা স্বপ্নদীপকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করে অভব্য আচরণ শুরু করেন। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে অত্যাচারের মাত্রা। এর মধ্যেই অসহায় স্বপ্নদীপ, কয়েকজন পড়ুয়ার সামনেই তিনতলার বারান্দা থেকে নিচে পড়ে যান। পুলিশের দাবি, জেরায় সৌরভ-সহ কয়েকজন পড়ুয়া তথ্য  গোপন করার চেষ্টা করছেন। শনিবারও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সৌরভ ছাড়াও স্বপ্নদীপের ৩ জন রুমমেট এবং ভিনরাজ্যের এক পড়ুয়ার কথায় অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি। 

সৌরভের গ্রেফতারির পর কী বললেন স্বপ্নদীপের বাবা ?

এদিকের সৌরভের গ্রেফতারির পর ফের একবার তার কার্যকলাপ নিয়ে মুখ খুললেন মৃত পড়ুয়ার বাবা। তিনি বলেন, স্বপ্নদীপকে পরিচয়ের নামে যারা উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। হস্টেলে পৌঁছে ছেলেকে তিনি তুলে দিয়েছিলেন সৌরভের হাতেই। 

পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপকে যাঁরা পরিচয় করানোর নামে উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। তবে তিনি একা নন, ওই দলে ছিলেন আরও কয়েকজন। পুলিশ জানতে পেরেছে, হস্টেলে রীতিমতো প্রভাবশালী ছিলেন ২০২২-এর ম্যাথমেটিক্সে MSC পাস আউট সৌরভ। ঘটনার দিন কারা সৌরভের সঙ্গে ছিলেন, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে তাঁদের কী ভূমিকা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।  

আরও পড়ুন :

'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget