এক্সপ্লোর

JU Student Death: বিবস্ত্র করে নাচানোর অভিযোগ করে জুটেছিল অপমান ! যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তনীর

Jadavpur University Student Death: র‍্যাগিংয়ের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হন বলে দাবি তৎকালীন প্রিন্টিং টেকনোলজির পড়ুয়ার।

পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের ভূমিকা আতসকাচের নিচে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘিরে দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠেছে। আর এর মাঝেই র‍্যাগিং নিয়ে মুখ খুললেন যাদবপুরের আরও এক প্রাক্তন পড়ুয়া। আর ফের একবার কাঠগড়ায় ডিন অফ স্টুডেন্টস রজত রায় !

যাদবপুরের প্রাক্তনী সোমনাথ দের অভিযোগ, সিনিয়র ও প্রাক্তনীরা র‍্যাগিংয়ের নামে বিবস্ত্র করে নাচতে বাধ্য করেছিলেন তাঁকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সেই প্রাক্তনী জানান গোটা ঘটনা 'ডিন অফ স্টুডেন্টস (Dean of Students) রজত রায়কে জানিয়ে জুটেছিল অপমান'। পাশাপাশি র‍্যাগিংয়ের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হন বলে দাবি তৎকালীন প্রিন্টিং টেকনোলজির পড়ুয়ার।

গোটা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। সঙ্গে অভিযোগ শানান, র‍্যাগিংয়ের অভিযোগ করার পর ডিন অফ স্টুডেন্টসের তৈরি করা কমিটিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকেই ! করা হয়েছিল অপমান। গোটা ঘটনার জেরে বাধ্য হয়ে থার্ড ইয়ারেই পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি, বলেও অভিযোগ যাদবপুরের প্রাক্তনীর (Ex Student of Jadavpur)।

এদিকে, যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব করা হয়েছে। রাতভর ক্যাম্পাসে থাকার পর অবশেষে সকালের দিকে ঘেরাও মুক্ত যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস। যদিও কীভাবে র‍্যাগিংয়ে ছাত্রের মৃত্যু, এখনও বহু প্রশ্নের উত্তর অধরা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ (Police) সূত্র।

গত ৯ তারিখ রাত ১০.০৫-এ ডিন অফ স্টুডেন্টসকে হস্টেল থেকে ছাত্রের ফোন যায়। ছাত্রের ফোন পেয়ে কী পদক্ষেপ ডিন অফ স্টুডেন্টসের ? জানতে চায় পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে বেশ কিছু নথিও চেয়েছে পুলিশ। হস্টেলে রুম বন্টনের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না, হস্টেলে কীভাবে থাকার ছাড়পত্র পেত প্রাক্তনীরা ? এই ধরনের বিষয় সংক্রান্ত তথ্য চাওয়া হবে বলে সূত্রের খবর। যাদবপুরের পড়ুয়া মৃত্যু তদন্তে আজ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির (Investigating Committee) বৈঠক। 

                             

আরও পড়ুন- ছাত্রমৃত্যুর তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক কড়া প্রশ্নের উত্তর চাইল UGC

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget