এক্সপ্লোর

Jadavpur University Student Death: 'মেন হস্টেলে বসত নেশার আসর, ঘরে-ছাদে র‍্যাগিং', বিস্ফোরক হস্টেলের সুপার

Jadavpur University Hostel Super: তিনি বলেন, 'মেন হস্টেলে বসত নেশার আসর। হস্টেলের ঘরে-ছাদে র‍্যাগিং চলত, প্রাক্তনীদের প্রভাব ছিল।'

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র‍্যাগিং (Ragging) নিয়ে বিস্ফোরক হস্টেলের সুপার। তিনি বলেন, 'মেন হস্টেলে বসত নেশার আসর। হস্টেলের ঘরে-ছাদে র‍্যাগিং চলত, প্রাক্তনীদের প্রভাব ছিল। হস্টেলে নজরদারি করতে গেলে বাধা দেওয়া হত। সব জেনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ', অভিযোগ হস্টেলের সুপারের। (Jadavpur University Student Death) 

ঠিক কী জানিয়েছেন তিনি? 

হস্টেল সুপার এদিন এবিপি আনন্দকে জানান, আমি কোনও নিরাপত্তারক্ষী বা কাউকে কোনও নির্দেশ দেয়নি। এই ঘটনা যখন ঘটেছে, তখন আমি ঘরে। ১২.০৭ নাগাদ এ খবর পেয়েছি আমি। আমাদের আরেক সুপার গৌতম মুখোপাধ্যায় আমাকে ফোন করে জানান যে আপনাদের কোনও একটা ব্লকে বারান্দা থেকে এক ছাত্র পড়ে গিয়েছেন। আমি যখন নিচে নামি ততক্ষণে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এরপরই তিনি বলেন, 'হস্টেলে ছাত্ররা থাকত, মদ ও নেশার দ্রব্য চলতই ওখানে। আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি সেই সময় দেখলাম পুকুর পাড়ে বসে খাচ্ছে। আমি মাথা নিচু করে চলে যেতাম। সকলেই প্রাপ্তবয়স্ক। গালিগালাজ করলে খারাপ লাগত। বেশিরভাগই ঘরে বা ছাদে খেত।  (Ragging)

র‍্যাগিং নিয়ে ওই হস্টেল সুপারের মত, 'আমার ব্লকে জামাকাপড় খুলে র‍্যাগিং হয়েছে এ তথ্য পাইনি। তবে ঘরে নিয়ে ইন্ট্রোডিউজ করার চল ছিল। প্রথম বর্ষের ছাত্ররা এলে যেতাম। টহল দিয়ে চলে এলে ঘরে বাইরে এসে ছাত্ররা গালিগালাজ দিয়ে যেত। দিনের বেলায় যেতাম। রাতে সবসময় যেতাম না। নতুন ছেলেরা আসলে যেতাম। আমার ফোন নম্বর দিয়ে আসতাম। আমিও তাঁদের ফোন নম্বর কালেকশন করে রাখতাম। তবে সিনিয়রদের প্রভাব মারাত্মক ছিল। কর্তৃপক্ষ সবই জানে, জানে না এমন কিছু নয়। কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। মুখে অনেকবার বলেছি। কোনও ছেলে রিপোর্ট করলে নিশ্চয়ই কর্তৃপক্ষ ব্যবস্থা নিত। আমরা ২ জন সুপার ৬০০ ছাত্রকে সামল্যাব কী করে?' 

আরও পড়ুন, ভয়াবহ রাতে বিবস্ত্র করে ব়্যাগিং ছাত্রকে, আবার প্ল্যান করে তাদেরই ফোন ডিন অফ স্টুডেন্টসকে !

অন্যদিকে, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এই নিয়ে একে একে মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। প্রথমে ৩। আর এবার আরও ৬। ৬ জনেরই ২৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। ধৃত ৯ জনের মধ্য়ে ৪ প্রাক্তনী ও ৫ জন পড়ুয়া। কিন্তু এদের সবাই থাকতেন হস্টেলে। ধৃত ৬ জনের মধ্যে যে ৩ জন প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন - সপ্তক কামিল্যা। অসিত সর্দার। সুমন নস্কর। মহম্মদ আরিফ। মহম্মদ আসিফ আফজল আনসারি এবং অঙ্কন সরকার। আদালতে সরকারি আইনজীবী জানান, ঘটনার পরই কলকাতা ছেড়ে বাড়ি চলে যান অসিত, সপ্তক ও সুমন।বাকিরা ছিলেন হস্টেলে। ধৃতদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও সপ্তকের ল্যাপটপ সিজ করা হয়েছে। ঘটনার সময় এঁদের উপস্থিত থাকার প্রমাণ মিলেছে।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget