এক্সপ্লোর

Jadavpur University: প্রাক্তনীদের সভা চলাকালীনই রাস্তা অবরোধ, স্লোগান, যাদবপুরে এবিভিপি সমর্থকদের উপর লাঠিচার্জ পুলিশের

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য।

কলকাতা: পড়ুয়ামৃত্যুর ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনার আঁচ পাওয়া গিয়েছে। সন্ধে গড়াতেও সেই উত্তাপ বজায় রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।  বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে অশান্তি বাধল সন্ধেয় (JU Student Death)। সেখানে প্রাক্তনীদের একটি সভা চলছিল। অভিযোগ, সেই সময় রাস্তা আটকে স্লোগান দিতে শুরু করে বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। সরাতে গেলে ঝামেলা বাধে পুলিশের সঙ্গে। তাতেই লাঠিচার্জ করে পুলিশ। (Jadavpur University)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই ঘটনার নেপথ্যে ব়্যাগিং, মানসিক এবং শারীরিক অত্যাচারের তত্ত্ব সামনে এসেছে। সেই নিয়ে এদিন সকাল থেকে সেই নিয়ে তেতে উঠেছে বিশ্ববিদ্যালয়। ডেপুটেশন জমা দেওয়া নিয়ে দুপুরে তুলকালাম বাধে বিশ্ববিদ্যালয় চত্বরে। বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে .বচসা বাধে তাঁদের। 

এর পর সন্ধেয় সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের একটি প্রতিবাদ সভা ছিল। সেই সময় এবিভিপি সমর্থকরা সেখানে পাল্টা জমায়েত করেন বলে অভিযোগ। মাইকিং করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। এমনকি রাস্তা অবরোধও করা হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। এবিভিপি সমর্থকদের হটানোর চেষ্টা করা হয়। সেই নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা বাধে। 

আরও পড়ুন: JU Student Death Arrest: যাদবপুর কাণ্ডে ধৃত আরও ছয়জন কারা ? কী তাদের পরিচয় ?

এবিভিপি সমর্থকদের অভিযোগ ছিল, তাঁরাও সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। অথচ প্রাক্তনীদের সভা চলছে। সেই নিয়ে পুলিশের সঙ্গেও ঝামেলা বাধে তাঁদের। পরিস্থিতি যাতে বেগতিক না হয়, সুষ্ঠ ভাবে সব কিছু যাতে সম্পন্ন হয়, তার জন্য এবিভিপি সমর্থকদের হটানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাতেও কাজ না হওয়ায়, লাঠিচার্জ করা হয়। তাতে মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যান এবিভিপি সমর্থকেরা। 

যাদবপুরকাণ্ড নিয়ে বুধবারই রাজভবনে জরুরি বৈঠক বসে। যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, ডিন অফ সায়েন্স, রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্যপাল রাজভবনে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডাকতে পারেন না বলে দাবি করেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র। আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্তে কোনও ভুল নেই বলে পাল্টা দাবি করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget