এক্সপ্লোর

Jadavpur University: অধ্যাপককে গালিগালাজ, হেনস্থা! অভিযুক্ত তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির নেতা, উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

Kolkata News: এই ঘটনায় ফের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েক। বুধবার দুপুরে একযোগে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেন অধ্যাপকরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র অধ্যাপক স্বপনকুমার ভট্টাচার্যকে হেনস্থা করার অভিযোগ উঠল। রসায়নের বিভাগীয় প্রধান স্বপনবাবুকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির নেতা। অধ্যাপককে গালিগালাজ, এমনকি শারীরিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেন বাকি অধ্যাপকরাও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। অত্যন্ত দুর্ভাগ্যজবনক ঘটনা, আলোচনা সাপেক্ষে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার। 

এই ঘটনায় ফের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েক। বুধবার দুপুরে একযোগে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেন অধ্যাপকরা। তাঁদের অভিযোগ, রসায়ন বিভাগের প্রধানকে গালিগালাজের পাশাপাশি শারীরিক ভাবেও হেনস্থা করা হয়েছে। দরজা বন্ধ করে দেওয়া হয়। বাল বার বলা সত্ত্বেও খোলা হয়নি। সিনিয়র ওই অধ্যাপককে চূড়ান্ত অপমান করা হয়। তার পরই এ দিন ক্লারুম থেকে বেরিয়ে সব অধ্যাপকরা অরবিন্দ ভবনের সামনে হাজির হন। অবিলম্বে পদক্ষেপ করতে হবে কর্তৃপক্ষকে, দাবি জানান তাঁরা। তা হওয়া না পর্যন্ত উঠবেন না বলেও জানিয়ে দেওয়া হয়। 

আক্রান্ত অধ্যাপক বলেন, "আক্রান্ত আমি প্রচুর অপমানিত হয়েছি আজ। শুধু ঘর খুলতে বলেছিলাম। কিন্তু উনি জানিয়ে দেন, ঘর খুলবেন না। বাইরে থেকে লোক নিয়ে আসে। বাজে ভাষায় আমাকে আক্রমণ করে। হাজিরার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। বেশি কিছু বলতে চাই না। রেজিস্ট্রার, উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলব। আমার বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, চাই না এ নিয়ে বেশি ঝামেলা হোক। আমার বিশ্বাস কর্তৃপক্ষ ব্য়বস্থা নেবেন।"

এ নিয়ে জুটার সাধারণ সম্পাদক জানান, ওই শিক্ষাকর্মী দিনের পর দিন ক্লাসরুমের দরজা খুলছে বন্ধ করে রেখেছেন। তা না খোলায়, ক্লাস করা যাচ্ছে না। বিভাগীয় প্রধানের দায়িত্ব তাঁকে দিয়ে সেটি করানো। কিন্তু তিনি দরজা খুলতে অস্বীকার করেন। এর পর বিভাগীয় প্রধান নিজে গিয়ে ঘর খোলেন। হাজিরার খাতায় সই করতে গেলে, তাও কেড়ে নেওয়ার চেষ্টা হয়। চলে গালিগালাজ। হামলাষ।  কোন বাবা বাঁচায় দেখে নেবেন, এমন কথা বলেও শিক্ষাকর্মী হুমকি দেন বলে দাবি জুটা-র। তবে জুটা জানিয়েছে, শিক্ষকদের উপর হামলা চালিয়ে, ভয় দেখিয়ে কিছু করা যাবে না। শিক্ষা এবং পড়ুয়াদের স্বার্থে যা করণীয়স, তা করবে সংগঠন। 

যদিও বিনয় সিং নামের অভিযুক্ত শিক্ষাকর্মী অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, "সম্পূর্ণ মিথ্যা এবং বানানো কথা। এই অভিযোগের সঙ্গে সত্যের কোনও মিল নেই।  সত্যিই যদি এমন হয়ে থাকে, উপযুক্ত জায়গায় অভিযোগ জানান। কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।"

এ ভাবে হেনস্থা করার ঘটনা দুর্ভাগ্যজনক। এখানে সবাই মিলেমিশে থাকেন। অশিক্ষক শিক্ষক মিলেমিশএ থাকেনন। কেন ঘটল দেখব হয়ত ভুল বোঝাবুঝি হয়েছে। দুঃখপ্রকাশ করছি। দেখব যাতে এমন না ঘটে আগামী দিনে।" আর সেই নিয়ে এ দিন পরিস্থিতি ক্রমশ তেতে উঠতে থাকে। 

এ দিনের ঘটনায় প্রতিক্রিয়া চাওয়া হলে, গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন রেজিস্ট্রার। তিনি বলেন," এ ভাবে হেনস্থা করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখানে  শিক্ষক, অশিক্ষক কর্মী, সকলে মিলেমিশে থাকেন। কেন এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখব আমরা। হয়ত ভুল বোঝাবুঝি হয়েছে কোনও ভাবে। আমি দুঃখপ্রকাশ করছি। দেখব যাতে এমন না ঘটে আগামী দিনে।"

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget