এক্সপ্লোর

Jadavpur University: পরীক্ষার খাতায় এক, রেজাল্টে আর এক, যাদবপুরে নম্বর বিভ্রাট

Exam Marks: ১২ জন পরীক্ষার্থীর নম্বরে গরমিল নজরে এসেছে বলে দাবি করেছেন পদার্থবিদ্যার অধ্যাপক।  যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: খাতা দেখার পর যে নম্বর দেওয়া হয়েছিল, রেজাল্টে তা বদলে গেছে। এরকমই ১২ জন পরীক্ষার্থীর খাতায় নম্বরের রদবদল হয়েছে বলে, চাঞ্চল্যকর অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার এক অধ্যাপক (Jadavpur University)। মার্কস এন্ট্রি করার সময়ে সমস্যা হয়েছে, জানালেন কর্তৃপক্ষ (Exam Marks)।

১২ জন পরীক্ষার্থীর নম্বরে গরমিল!

কোনও পরীক্ষার্থীকে খাতা দেখার সময় পরীক্ষক ৫০-এর মধ্যে দিয়েছিলেন ৪৩। রেজাল্ট বেরোতে দেখা গেছে নম্বর বেড়ে হয়ে গেছে ৪৪। কাউকে আবার পরীক্ষক দিয়েছিলেন ৩৯। কিন্তু, রেজাল্টে তা বেড়ে হয়েছে ৪৬ (JU Marks Controversy)।

পরীক্ষকের দেওয়া নম্বর না কি এভাবেই বদলে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের দাবি ঘিরে এখন জোর শোরগোল। পদার্থবিদ্যার এক অধ্যাপকের দাবি, একটি সেমেস্টারের পরীক্ষার খাতা দেখে তিনি যা নম্বর দিয়েছেন, তা পরে বদলে গিয়েছে। তাঁর দাবি, তিনি যে পরীক্ষার্থীকে ৪৪ নম্বর দিয়েছিলেন, রেজাল্ট বেরোনোর সময় দেখা যায়, সেই নম্বর কমে হয়ে গেছে ৪২। আবার যাঁকে ৪৩ দিয়েছিলেন, তা কমে হয়েছে ৩৬।

আরও পড়ুন: Indian Railways: কামরায় থাকবে সংরক্ষণের ব্য়বস্থা, মৎস্য় ব্য়বসায়ীদের জন্য় রেফ্রিজারেটেড ট্রেন চালাবে রেল

এ রকম ১২ জন পরীক্ষার্থীর নম্বরে গরমিল নজরে এসেছে বলে দাবি করেছেন পদার্থবিদ্যার ওই অধ্যাপক।  যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি। তাঁর তোলা চাঞ্চল্যকর অভিযোগের সত্যতা অবশ্য স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি করা হয়েছে, পদার্থবিদ্যার ওই অধ্যাপক তাদের ই-মেল মারফৎ বিষয়টি জানিয়েছেন। তার ভিত্তিতে পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ। 

যাদবপুরে নম্বর বিভ্রাট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস বলেন, "শেষের দিকে আছে - উনি যোগাযোগ করেছিলেন, ইমেল করেছিলেন, সংশোধন করা হয়েছে। মার্কস এন্ট্রিতে ভুল ছিল। ৪০ জনের মধ্যে ১২ জনের হয়েছে। সংশোধন করা হয়েছে। চক্রান্তের সম্ভাবনা খুব কম, সংশোধন করা হয়েছে।" শেষ অবধি নম্বর বিভ্রান্তির অবসানে স্বস্তিতে পড়ুয়ারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget