এক্সপ্লোর

Jadavpur University Chaos: "ছাত্র নির্বাচন বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে পারবে,'' মন্তব্য যাদবপুরের উপাচার্যের

Jadavpur News Update: ১ মার্চ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য।

কলকাতা: কাজে যোগ দিলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। বললেন, তিনিও ছাত্রসংসদ নির্বাচন নীতিগত ভাবে সমর্থন করেন। এদিকে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবারও যাদবপুরে পথ অবরোধ করেন তাঁরা। ক্য়াম্পাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, ২৫ মার্চ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে SFI. 

বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে অশান্তি, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীকে হেনস্থা এবং তাঁর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনা ঘিরে ১ মার্চ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। ভর্তি হন হাসপাতালে। সোমবার কাজে যোগ দিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, "কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে । যাদবপুরিয়ান কমিউনিটি আলোচনা করে ব্যবস্থা নেব।
ছাত্রসংসদ নির্বাচনের দাবি নীতিগত ভাবে আমরা সমর্থন করি। সরকারের কাছে চিঠিও দিয়েছি, নির্বাচনের অনুমতি। ছাত্র নির্বাচন বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করি। তাই হওয়া উচিত।'' বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও SFI নেতা অভিনব বসুর কথায়, "২০১১ সালের পর থেকে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এটা ঘটনাগুলি কাকতালীয় ঘটনা নয়। সমস্যাগুলি সমাধান করলে তখন শিক্ষার পরিবেশ ফিরবে।''



যাদবপুরকাণ্ডে ছাত্রের গ্রেফতারির প্রতিবাদে, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে, সোমবার খোলা আকাশের নীচে বসে ক্লাস করেন পড়ুয়ারা।সোমবারও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, ৪ নম্বর গেটের কাছে পথ অবরোধ করেন পড়ুয়ারা। ক্য়াম্পাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, ২৫ মার্চ মঙ্গলবার বেলা ৩টের সময়, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে SFI. সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "যাঁরা পড়াশোনা ভালবাসেন, তাঁরা সবাই আসুন।''

যাদবপুরকাণ্ডের জেরে, যে পরীক্ষা বয়কট করা হয়েছিল, চলতি মাসেই তা নেওয়া হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক সাত্যকি ভট্টাচার্য। তিনি বলেন, "গত ১ মার্চের পর প্রায় ৩০ টি বিষয়ের পরীক্ষা দেয়নি পরীক্ষার্থীরা। মূলত ইউ জি এবং পিজি মিলে রয়েছে সেই সেই পরীক্ষার্থীরা। সেই সব বিভাগের পরীক্ষা চলতি মাসেই পুনরায় নেওয়া হবে।'' পরীক্ষার দিন হিসাবে ২১, ২২ ও ২৮ মার্চ চূড়ান্ত করা হয়েছে।''

আরও পড়ুন: School Theft: ভাঙল তালা, লন্ডভন্ড ঘর; রাজ্যের একের পর এক স্কুলে চুরি

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget