এক্সপ্লোর

School Theft: ভাঙল তালা, লন্ডভন্ড ঘর; রাজ্যের একের পর এক স্কুলে চুরি

West Bengal News: সপ্তাহের প্রথম দিন স্কুলের দরজা খুলতে চোখ কপালে উঠে যায় শিক্ষক ও শিক্ষা কর্মীদের।

হিন্দোল দে, কলকাতা ও সুনীত হালদার, হাওড়া: পরপর ২দিন, এবার বেহালার (Behala School) জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দিরে প্রধান শিক্ষকের ঘর সাফ। হাওড়ার (Howrah News) সাঁকরাইলের জোড়া স্কুলেও চুরির ঘটনা ঘটল। একটি স্কুলে তালা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। 

পরপর স্কুলে চুরি: বাণীতীর্থ গার্লস হাইস্কুল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দির। সপ্তাহের প্রথম দিন স্কুলের দরজা খুলতে চোখ কপালে উঠে যায় শিক্ষক ও শিক্ষা কর্মীদের। দেখা যায় প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা, কোলাপসিবল গেটের একাংশ কাটা ঘরের সব আলমারি হাট করে খোলা। স্টাফ রুম থেকে শুরু করে অন্যান্য ঘরেও দুষ্কৃতীরা ঢোকে। গোটা ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল। কর্মীরা স্কুলে এসে দেখেন ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। দরজা ভাঙা, তালা ভাঙা, নগদ টাকা চুরি হয়ে গেছে। CC ক্যামেরার হার্ডডিক্স চুরি হয়ে গেছে। পুলিশ মনে করছে একটি চক্রই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করছে বেহালা থানা। প্রধান শিক্ষক সুজিতকুমার হাজরা বলেন, "তিনদিন স্কুল ছুটি ছিল, ছুটির পর যখন স্কুলে এসে ঘর খোলা হয়, প্রধান শিক্ষকের ঘর, অফিস ঘর এবং স্টাফ রুমের দরজা ভাঙা। প্রত্যেকটা আলমারি ভাঙা। লকারগুলোও ভাঙা, আমরা আমাদের ওপর মহলে জানিয়েছি বিষয়টা, থানাতেও জানিয়েছি, স্কুলের লেটার হেড, প্রধান শিক্ষকের স্ট্যাম্প, যেগুলো সামনে রাখাছিল, সেগুলো দেখছি নেই।''

বাণীতীর্থ গার্লস হাইস্কুলের মতোই দোলের আগের দিন, বৃহস্পতিবার ছুটি পড়ে জগৎপুর রুক্মিনী বিদ্যামন্দিরে। বাণীতীর্থ গার্লস হাইস্কুলে কেয়ারটেকার বরিবার গাছে জল দিতে গেলে লুঠের ঘটনা জানাজানি হয়। তবে কি একই দিনে দুটি স্কুলে চুরি হয়েছিল? আগাম পরিকল্পনা করে ছুটির দিনে একাধিক স্কুলে লুঠের ছক কষে অভিযুক্তরা? পর পর দুটি স্কুলে এইভাবে লুঠপাটের ঘটনায় আতঙ্কে পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। এখনও চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের হদিশ পেতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে হাওড়ার সাঁকরাইলের পরপর দুটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় ফর বয়েজ ও সাধারণ বিদ্যালয় ফর গার্লস স্কুলে চুরি হয়। তালা ভেঙে স্কুলের অফিসে ঢুকে কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। সিসিটিভিতে দুজন দুস্কৃতীকে দেখা যায়। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে এই দুটি স্কুলের পাশাপাশি মুফতি মিস্ত্রি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা হলেও তালা ভাঙতে পারেনি দুস্কৃতিরা।

আরও পড়ুন: HS Exam 2025: সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ, গ্রেফতার ২

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget