এক্সপ্লোর

Shootout: একই দিনে পরপর শ্যুটআউট, কোলাঘাটের পর জগদ্দলে গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী

TMC: ভর সন্ধেয় জগদ্দলে শুটআউট। মৃত্যু হল তৃণমূল কর্মী ভিকি যাদবের। ৯ রাউন্ড গুলিতে ঝাঁঝড়া হয়ে গেলেন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী।

উত্তর ২৪ পরগনা, সমীরণ পাল: ভাটপাড়ায় খুন তৃণমূল কর্মী (TMC) জয়নগর, আমডাঙা, কোলাঘাটের পর এবার জগদ্দলে গুলি করে খুন! বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী ভিকি যাদব। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর মৃত অবস্থাতেই আনা হয়েছিল তৃণমূলকর্মী ভিকিকে। তৃণমূলকর্মীকে লক্ষ্য করে অন্তত ১২ রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে। বেপরোয়া দুষ্কৃতীরাজ, ৮ দিনে রাজ্যের ৪ প্রান্তে শ্যুটআউটে ৪জন খুন!

ভর সন্ধেয় জগদ্দলে শুটআউট মৃত্যু হল তৃণমূল কর্মী ভিকি যাদবের। ৯ রাউন্ড গুলিতে ঝাঁঝড়া হয়ে গেলেন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চূড়ান্ত উদাহরণ বলে আক্রমণ শানিয়েছে বিজেপি।

কোলাঘাটে জাতীয় সড়কে, ব্য়বসায়ীকে গুলি করে খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না! তার মধ্য়েই ফের জগদ্দলে শুটআউট! এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মীর। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংয়ের (Arjun Sigh) ভাইপোর 'ছায়াসঙ্গী'!
মৃত তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব (৩৫)। 

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?  প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সন্ধেয় পুরানিতলায় বাড়ির সামনে বসেছিলেন ভিকি যাদব। তখনই বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এরপরই লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। 

প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরপর সেখান থেকে তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে।                                          

ভাটপাড়া (Bhatpara) পুরসভার ভাইস চেয়ারম্যান, তৃণমূল নেতা দেবজ্য়োতি ঘোষের দাবি, ১৭ নং ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন ভিকি যাদব। ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কথায়, আমাদের দলের একনিষ্ঠ কর্মী। ১৭ নং ওয়ার্ডে দলকে নেতৃত্ব দিত। দক্ষ সংগঠক। ওঁর গায়ে লেগেছে ৯ রাউন্ড গুলি। হতে পারে রাজনৈতিক শত্রুতা। সামনে নির্বাচন এগিয়ে আসছে তৃণমূলকে দুর্বল করো।             

কোথায় কোথায় খুন? একনজরে

  • ১৩ নভেম্বর: জয়নগরে কাকভোরে গুলি করে তৃণমূলনেতাকে খুন
  • ১৭ নভেম্বর: আমডাঙায় হাটের কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুন 
  • ২০ নভেম্বর: কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা-গয়না লুঠ 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: জ্ঞানেশের বিরুদ্ধে কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচি, দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশের বিরুদ্ধে কাল I.N.D.I.A শিবিরের কর্মসূচি, দিল্লি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী
Suvendu Adhikari |
ISRO Satellite launch: মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট NVS-03-এর সফলভাবে পাড়ি | ABP Ananda
Mithun Chakraborty : এখানে যদি তৃণমূলের কোনও বদমায়েশি দেখলে আমার থেকে খারাপ লোক দেখেননি : মিঠুন
Firhad Hakim News: গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget