এক্সপ্লোর

Jagdeep Dhankhar: "অনুমোদন ছাড়াই ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ,'' বেনিয়মের অভিযোগ রাজ্যপালের

Jagdeep Dhankhar: ট্যুইটের সঙ্গে একটি তালিকায় দিয়েছেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) । কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর-সহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছেন জগদীপ ধনকড়।

কলকাতা: এবার উপাচার্য (Vice-Chancellor) নিয়োগে বেনিয়মের অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhakhar)। এদিন সকালে ট্যুইটারে তিনি লিখেছেন, "অনুমোদন ছাড়াই ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে।'' মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইটে তিনি লিখেছেন, "সুনির্দিষ্ট আদেশ অমান্য করে, আচার্যের অনুমতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এই নিয়োগ হয়েছে।  এই নিয়োগের কোনও আইনি অনুমোদন নেই। শীঘ্রই প্রত্যাহার না করা হলে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে।''

আচার্য হিসেবে রাজ্যপাল উপাচার্য নিয়োগ করে থাকেন। তিনি বলছেন তাঁর অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ করা হয়েছে। একটা নয় তালিকায় রয়েছে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নামও।  ওই ট্যুইটের সঙ্গে একটি তালিকায় দিয়েছেন রাজ্যপাল ( (Jagdeep Dhakhar))। কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর-সহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছেন জগদীপ ধনকড়। তালিকায় আছে রবীন্দ্রভারতী, কল্যাণী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নামও। 

হাওড়া পুরসভা বিল থেকে শুরু করে জিটিএ-র অডিট রিপোর্ট - একের পর এক ইস্যুতে যখন রাজ্য আর রাজভবনের সম্পর্কের টানাপোড়েন চলছে। রাজ্য-রাজ্যপাল সংঘাত এই প্রথম নয়। রাজ্যপালের অভিযোগ, আইনকে উপেক্ষা করা হয়েছে উপাচার্য নিয়োগে। তাঁর অনুমোদন ছাড়াই উপচার্য নিয়োগের অভিযোগ তুলেছেন রাজ্যপাল। শুধু অভিযোগই নয়, একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhakhar)। আগে একাধিকবার রাজ্য অভিযোগ করেছে, রাজ্যপালের কাছে বহু ফাইল পাঠানো সত্ত্বেও তিনি তাতে সই করেননি। সেই প্রেক্ষাপটে এবার চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যপালের। 

এদিকে বুধবার নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে রাজ্যপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করছেন না, এসব লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন। আমি জবাব দিতে চাই না। জবাব দিইনি। কারণ দিলেই প্রকাশ করে দেবে। থামছেন না একদম। বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি কিন্তু প্রভাবিত হব না।''

আরও পড়ুন: Suvendu Adikari vs Madan Mitra: ‘চিহ্নিত মাতাল’, কটাক্ষ শুভেন্দুর, ‘ওর বাবার কাছ থেকেই মদ খাওয়া শিখেছিলাম’, পাল্টা মদন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget