এক্সপ্লোর

Jagdeep Dhankhar Update: 'পুলিশের মেরুদণ্ডে আঘাত', এসপি-কে ভর্ৎসনা নিয়ে মমতাকে আক্রমণ, আইএএস-আইপিএস সংগঠনের হস্তক্ষেপের দাবি

Jagdeep Dhankhar Update: মমতার বিরুদ্ধে সরাসরি দেশের আইএএস এবং আইপিএস সংগঠনকে ট্যাগ করেছেন ধনকড়। রাজ্য এবং কলকাতা পুলিশেরও উল্লেখ রয়েছে টুইটে।

কলকাতা: রাজ্যের সঙ্গে সংঘাতকে এ বার সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে উদ্যোগী হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এসপি-কে ভর্ৎসনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বিষয়টি এ বার সর্বভারতীয় আইএএস (IAS Association) এবং আইপিএস সংগঠনের (IPS Association) নজরে আনার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে ধরে ওই দুই সংগঠন এবং রাজ্য ও কলকাতা পুলিশকে টুইটারে ট্যাগ করেছেন ধনকড়। তাঁর অভিযোগ, পুলিশের মেরুদণ্ডে আঘাত হেনেছেন মমতা। 

শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে মমতা এবং ভর্ৎসনার মুখে পড়া এসপি-র কথোপকথন তুলে ধরেন ধনকড়। তিনি লেখেন, 'অত্যন্ত উদ্বেগের ছবি দেখা যাচ্ছে! সংবাদমাধ্যমের সামনে পূর্ব মেদিনীপুরের এসপি-কে ভর্ৎসনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন করেছেন, 'রাজ্যপাল কি ফোন করেছিলেন আপনাকে'?  অত্যন্ত গুরুতর ঘটনা। বিষয়টিতে নজর দেওয়া উচিত। পুলিশের মেরুদণ্ডে আঘাত হেনেছেন মুখ্যমন্ত্রী, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।' 

মমতার বিরুদ্ধে সরাসরি দেশের আইএএস এবং আইপিএস সংগঠনকে ট্যাগ করেছেন ধনকড়। রাজ্য এবং কলকাতা পুলিশেরও উল্লেখ রয়েছে টুইটে। গোটা ঘটনাকে ধনকড় আমলাদের মান-সম্মানের সঙ্গে জুড়ে দিতে চাইছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মামলা। 

এ দিন রাজ্যপালের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''নিজেকে হাস্যকর করে তুলছেন রাজ্যপাল।''
 
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে আইএএস, আইপিএস অফিসারদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে পূর্ব মেদিনীপুর নিয়ে অনেক অভিযোগ আসছে বলে মন্তব্য করেন তিনি। সেই সূত্রেরই জেলার এসপি-কে একাধিক প্রশ্ন করেন। তা নিয়ে কথোপকথন চলাকালীন ওই এসপি-কে ভর্ৎসনা করার পাশাপাশি ধনকড়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে কি না জানতে চান মমতা।বলেন,  "অনেকদিন বলেছি। কিন্তু কিছু করোনি। আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে কি রাজ্যপাল ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন, এটা করবে না, ওটা করবে না? এমন যদি করেও থাকেন, তুমি না বলবে। তুমি কিন্তু রাজ্য সরকারের। তুমি তোমার মতো কাজ করবে। ভাল কাজ করবে বলেই ওখানে দিয়েছিলাম।"
 
মমতার এই মন্তব্য নিয়েই টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপি-র তরফেও মমতার সমালোচনা করা হয়েছে। তার মধ্যেই এ বার সরব হলেন ধনকড়। তবে বরাবরই তাঁর সঙ্গে বিরোধ বেঁধেছে রাজ্যের। এক্তিয়ারের বাইরে গিয়ে তিনি সরকারি কাজকর্মে নাক গলান বলে অভিযোগ রাজ্যের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget