এক্সপ্লোর

Phd from Jail: শিলদা মামলায় কারাদণ্ড! জেলে থেকেই Ph.D প্রস্তুতি মাওবাদী নেতার

Jailed Maoist Leader: একসময়ে খড়গপুর IIT-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন অর্ণব। মাঝপথে তা ছেড়ে দেন।

কমলকৃষ্ণ দে ও সৌরভ বন্দ্যোপাধ্যায়: শিলদা EFR ক্যাম্পে হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদন্ড পেয়েছিলেন অর্ণব দাম। এবার জেলে থেকেই PhD করার জন্য় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে মৌখিক ইন্টারভিউ দিলেন তিনি। 

১৪ বছর আগে, শিলদা EFR ক্যাম্পে মাওবাদী হামলায় মৃত্য়ু হয়েছিল ২৪ জন EFR জওয়ানের। সেই ঘটনায়, ২৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তর মধ্য়ে একজন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। তিনি এখন জেল থেকেই PhD করার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ে ইন্টারভিউ দিলেন তিনি। হুগলি জেল থেকে পুলিশি পাহারায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় তাঁকে।                                                 

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি- শিলদা EFR ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। গত ফেব্রুয়ারি মাসে, সেই ঘটনায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এর মধ্য়ে ছিলেন মাওবাদী নেতা বিক্রম অর্থাৎ অর্ণব দামও। বর্তমানে হুগলি জেলে বন্দি তিনি।

একসময়ে খড়গপুর IIT-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন অর্ণব। তবে মাঝপথেই তা ছেড়ে দেন। সম্প্রতি জেল থেকে SET-এ উত্তীর্ণ হওয়ার পর PhD-র ইচ্ছে প্রকাশ করেছিলেন অর্ণব। অনুরোধের প্রেক্ষিতে জেল কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনাও করতে বলে আদালত। অর্ণবের অভিযোগ, জেল কর্তৃপক্ষের তরফে সেই আবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। যার জেরে তিনি অনশনে বসার হুঁশিয়ারি দেন।     

অবশেষে, জেল কর্তৃপক্ষের সাহায্য়ের আবেদন জানানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নিয়ম মেনে PhD করতে পারেন জেলবন্দি মাওবাদী নেতা। বুধবার তাঁকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য় ডাকা হয় বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ে। বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ রায় বলেন, 'আমাদের কাছে আবেদন জানানো হয়েছিল। আমরা বলেছি শিক্ষায় কোনও সমস্য়া নেই। জেলের সাহায্য়ে করতেই পারে।'

হুগলি জেল সূত্রে খবর, সেখানে লাইব্রেরি আছে। সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করেন অর্নব। ইন্টারভিউতে পাস করলে ইতিহাসে গবেষণা করবেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সে অ্যারেস্ট হবে', দখলদারি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget