এক্সপ্লোর

Jalpaiguri Elephant: দলছুট হয়ে রাস্তায় দাঁতাল, ছবি তোলার হিড়িক জলপাইগুড়িতে

Jalpaiguri Elephant: বেশ কিছু ক্ষণ পরেও দাঁতালটি সরে না যাওয়ায়, ক্রমশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিপদ উপেক্ষা করে দাঁতালের কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করেন কয়েক জন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দলছুট হয়ে ব্যস্ত সময়ে রাজ্য সড়কে দাঁতাল (Elephant)। আর তাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। বিপদের পরোয়া না করে কাছে গিয়ে ছবি তোলার হিড়িক পড়ে গেল। এমনই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ির (Jalpaigudi) রাস্তায়। 

জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকার ঘটনা। বুধবার সকালে আচমকাই গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের ৪ নম্বর সেতু সংলগ্ন রাস্তায় এসে হাজির হয় দাঁতালটি। দীর্ঘ ক্ষণ সেখানে ঘোরাঘুরি করতে থাকে সেটি। 

রাস্তার উপর এ ভাবে দাঁতালটিকে ঘোরাঘুরি করতে দেখে কার্যত হুলস্থুল পড়ে যায় এলাকায়। ব্যস্ত সময়ে রাস্তায় থমকে যায় যান চলাচল। আশেপাশের এলাকা থেকে মানুষ এসে ভিড় করেন রাস্তায়। 

কিন্তু বেশ কিছু ক্ষণ পরেও দাঁতালটি সরে না যাওয়ায়, ক্রমশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিপদ উপেক্ষা করে দাঁতালের কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করেন কয়েক জন। মোটরসাইকেল নিয়েও দাঁতালের কাছে এগিয়ে যেতে দেখা যায় কয়েক জনকে। 

আরও পড়ুন: সরকারি বাসে বোমা, তুঙ্গে রাজনৈতিক তরজা

প্রায় ঘণ্টাখানেক এমন বিশৃঙ্খলা চলতে থাকে রাস্তার উপর। একটা সময় পর রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে এগিয়ে যায় দাঁতালটি। তাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। 
কিন্তু দায়িত্বজ্ঞানহীন ভাবে দাঁতালের দিকে এগিয়ে যাওয়ায় বড় বিপদ হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। এক ঘণ্টার বেশি সময় ধরে রাজ্য সড়কের উপর দাঁতালটি ঘুরে বেড়ালেও, প্রশাসন বা বন দফতরের কাউকে কেন দেখা গেল না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। 

দলছুট হয়ে লোকালয়ে দাঁতালের ঢুকে পড়া একেবারেই নতুন ঘটনা নয় জলপাইগুড়িতে। এর আগে, নভেম্বর মাসে বৈকুণ্ঠপুরে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে দেখা যায় দুই দাঁতালকে। সেই সময়ও চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় ২২ ঘণ্টার চেষ্টায় সেই সময় দাঁতাল দু’টিকে জঙ্গলে ফেরত পাঠাতে পেরেছিল বন দফতর (Forest Department)। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget