এক্সপ্লোর

Jalpaiguri News: হাট নিয়ে বিস্তর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমকে পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ফল। ব্যবসায়ীদের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসল জেলা পরিষদ। পরিদর্শনে এলেন খোদ সভাধিপতি এবং সহ সভাধিপতি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (AbhishekBanerjee) ধমকের পর, বুধবার ময়নাগুড়িতে (Mainaguri), দোমোহনীর হাট পরিদর্শনে গেলেন জেলা পরিষদের সভাধিপতি। শুনলেন রক্ষণাবেক্ষণ নিয়ে ব্যবসায়ীদের অভাব-অভিযোগ। জেলা পরিষদের সহ সভাধিপতি গোটা বিষয়টা নিয়ে সিপিএমের কোর্টে বল ঠেলেছেন। পাল্টা জবাব দিয়েছে বামেরাও (CPM)। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ফল। ব্যবসায়ীদের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসল জেলা পরিষদ। পরিদর্শনে এলেন খোদ সভাধিপতি এবং সহ সভাধিপতি। মঙ্গলবার ধূপগুড়িতে যাওয়ার সময়, ময়নাগুড়ির দোমোহনীর হাটে নেমে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীদের মুখে, হাটের রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলে অভিযোগ শুনে, তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতিকে ফোন করে, কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। 

এরপর বুধবারই দোমোহনীর হাটে আসেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ। পরিদর্শনে আসা জেলা পরিষদের সহ সভাধিপতির কাছে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ শুনে, কর আদায়কারী কর্মীকে ডেকে পাঠান জেলা পরিষদের সহ সভাধিপতি।

এরপর জেলা পরিষদের সচিব মোনালিসা মাইতিকে ফোন করেন সহ সভাধিপতি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর, জেলা পরিষদের শীর্ষকর্তাদের পরিদর্শন নিয়ে কটাক্ষ শোনা গেছে তৃণমূলেরই কর্মীর মুখে।

আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর রক্ষাকবচ খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য

ময়নাগুড়ির তৃণমূলকর্মী রবীন ঘোষের কথায়, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ঠেলার নাম বাবাজি। কাল এমন ঠেলা পেয়েছে, যে আজ সবাই এসেছে... ২০১৪ সাল থেকে অভিযোগ করে আসছি। জায়গা দখল হয়ে যাচ্ছে। বললে খুন করে দেবে। এবারও না হলে আন্দোলন করব। জেলা পরিষদের সহ সভাধিপতি অবশ্য গোটা বিষয়টা নিয়ে বামেদের কোর্টে বল ঠেলার চেষ্টা করেছেন। 

জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলছেন, বাম আমল থেকে হাটের খাজনা নিচ্ছে জেলা পরিষদ। অনেক টাকা জমা পড়েনি। বাম আমলে প্রচুর জমি দখল হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্যের কথায়, এগুলো স্ক্রিপ্টেড। সামনে পঞ্চায়েত। তার ভিত্তিতে সাজানো হচ্ছে। কাঁচা অভিনয় করে ফেলেছেন ভাইপো। মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। শেষমেশ ব্যবসায়ীদের দাবি কি পূরণ হবে? হলে কতদিনে? সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget