এক্সপ্লোর

Jalpaiguri: টানা বৃষ্টির জের, ডুয়ার্সে কালভার্ট ভেঙে বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে গোরখপুর ও পুর্ণিয়া হয়ে অসম পর্যন্ত বিস্তৃত।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভুটানে অবিরাম বৃষ্টিপাতের কারণে ডুয়ার্সে হাতিনালার জল বেড়ে বিন্নাগুরিতে ভাঙলো কালভার্ট। গয়েরকাটার সঙ্গে বানর হাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এখনই ঠিক হওয়ার আশঙ্কা নেই। ফলে ঘুরপথেই চলছে যানবাহন ও যাতায়াত। 

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে গোরখপুর ও পুর্ণিয়া হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে৷ 

হাওয়া অফিসের খবর, শক্তিশালী দক্ষিণা বায়ু কিংবা দক্ষিণ পশ্চিমা বায়ু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে একেবারে উত্তর-পূর্বে। এই সক্রিয়তা বজায় থাকবে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত। ২৬ অগাস্ট থেকে মৌসুমী অক্ষরেখা ফের দক্ষিণের দিকে যেতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।          

উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। টানা বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর, এমনটাই জানান হয়েছে। পার্শ্ববর্তী নিচু এলাকায় তাই প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনার সতর্কতা জারি হয়েছে৷ 

গত বছরও ভুটান থেকে জল ছাড়ায় নদী গর্ভে চলে গিয়েছে গয়েরকাটা চা বাগানের বিস্তীর্ণ অংশ। জ্যোতির্ময় কলোনি এলাকাতেও জল ঢুকেছিল। হাতি নালার জল ঢুকে বিন্নাগুড়ি, তেলিপাড়া চা বাগান প্লাবিত হয়েছিল।     

কিছুদিন আগেই প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ধস নামে। ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। এর জেরে বিপর্যস্ত হয়েছে যান চলাচল। গাড়ির লম্বা লাইনে বিপর্যস্ত হয়ে পড়ে যাত্রীরা। ২৯ মাইলের কাছে বড়সড় ধস নামার জেরে প্রায় ২-৩ কিমি রাস্তা জুড়ে গাড়ি দাঁড়িয়ে ছিল। পাহাড়ি এলাকায় দফায় দফায় ধস নামার জেরে সমস্যায় পড়েছিল যাত্রীরা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
Ramesh Mahato: বিজেপির অনুষ্ঠানে একদা হুগলির 'ত্রাস' হুব্বা শ্যামলের 'ডানহাত' রমেশ মাহাতো, পেলেন সম্বর্ধনা
বিজেপির অনুষ্ঠানে একদা হুগলির 'ত্রাস' হুব্বা শ্যামলের 'ডানহাত' রমেশ মাহাতো, পেলেন সম্বর্ধনা
CPM News : দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
RG Kar Case : এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?
এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?

ভিডিও

Abhishek Banerjee PA News: ধৃত Sumit Roy-কে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি CID-এর, বাজেয়াপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের মোবাইল ফোন
Suvendu Adhikari News : 'নাম করে বলতে পারলেন না কেন? উনি তো মুখ্যমন্ত্রী...', প্রশ্ন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের
BJP News: দ্বিতীয় তালিকাতেও 'রাজনীতিমুক্ত' হল না কলেজ পরিচালন সমিতি! কলেজের মাথায় এবার বিজেপি নেতারা
Satarup Ghosh : 'এদের টাকা দিয়ে কে খুন করতে পাঠাল, সেটা কেন এখনও অব্দি CBI বলল না', প্রশ্ন শতরূপ ঘোষের
Chandranath Rath Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget