এক্সপ্লোর

Jalpaiguri Rape allegation: প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জলপাইগুড়িতে নারী নির্যাতনের অভিযোগে নাম জড়াল প্রাক্তন তৃণমূল বিধায়ক (Formar TMC MLA) জোসেফ মুন্ডার। তাঁর বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। সাংবাদিক বৈঠক ডেকে ওই তৃণমূল নেতার শাস্তির দাবিও জানালেন তিনি। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।

জলপাইগুড়িতে (Jalpaiguri) নারী নির্যাতনের অভিযোগে নাম জড়াল প্রাক্তন তৃণমূল বিধায়ক (Formar TMC MLA) জোসেফ মুন্ডার। তাঁর বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। 

বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়েরের পর, সাংবাদিক বৈঠক করে অভিযুক্ত প্রাক্তন বিধায়কের শাস্তির দাবি জানান তিনি। নাগরাকাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক জোসেফ মুন্ডা জলপাইগুড়িতে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সভাপতির দায়িত্বেও ছিলেন। 

অভিযোগকারিণীর দাবি, 'দীর্ঘদিন ধরে আমাকে ধর্ষণ (Rape Case) করা হয়েছে। আমি আগেই কমপ্লেন করতে গিয়েছিলাম। জোসেফ মুন্ডার লোক আটকে দিচ্ছিল। ভয় দেখাচ্ছিল। ধর্ষণের অভিযোগ অস্বীকার প্রাক্তন তৃণমূল বিধায়কের।

নাগরাকাটার তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডার (Josheph Munda) কথায়, মিথ্যা অভিযোগ। পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মহিলার মেডিক্যাল পরীক্ষার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

উল্লেখ্য কিছুদিন আগে মালদার মানিকচকে মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, সন্ধে বেলায় বাড়ি ফেরার পথে, যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী যুবক। মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছিলেন মালদার পুলিশ সুপার।

জীবনটা তাঁর আর পাঁচজন তরুণীর মতো ছিল না তাঁর। জন্ম থেকে কোনও শব্দ নেই মুখে। মূক বধির সেই তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার মানিকচকে। তরুণীর দাদার অভিযোগ, শনিবার জমিতে কাজ করতে গিয়ে সন্ধেয় বাড়ি ফেরেনি বোন। এরপর রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে নিজেই ঘটনার কথা জানায় বছর ২৫-এর তরুণী। পরিবারের আরও অভিযোগ, আগেও এই ধরণের কাজ করার চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক।

নির্যাতিতার দাদা জানিয়েছিলেন, 'বিকেলে জমিতে কাজ করছিল, খোঁজাখুঁজি শুরু, রাত ৮টায় ফেরে, শরীরে আঘাতের চিহ্ন ছিল। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করি। ইশারায় বলে। এরপর মানিকচক হাসপাতালে ভর্তি করেছি। থানায় অভিযোগ জানিয়েছি। অভিযুক্তের শাস্তি চাই। আগেও এই ধরণের চেষ্টা করেছিল, তখন মিটমাট করা হয়।'

ঘটনায় মানিকচক থানায় ধর্ষণ (Manikchaj rape case) ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। মালদার পুলিশ সুপার জানান, তরুণীর মেডিক্যাল টেস্ট করানো হবে। অভিযুক্তের খোঁজ চলছে ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নির্যাতিতা। 

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget