এক্সপ্লোর

Jalpaiguri News: কেরল থেকে কফিন বন্দি দেহ ফিরল শিলিগুড়িতে, ফের ভিনরাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Jalpaiguri Migrant Worker's Death: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের, মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া এলাকায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কোভিড পরিস্থিতিতে একের পর এক মর্মান্তিক খবর এসেছিল রাজ্যে। একাধিক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজের আশায় গিয়ে সেসময় ভোগান্তির মুখোমুখী হয়েছিল। কিন্তু সে তো অতীত। কোভিড পরিস্থিতিও এখন নেই। তবে কাজের ঘাটতি যে এখনও রয়েছে, সেই বিতর্কিত প্রসঙ্গই আবার সামনে এল। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। 

আজ সকালে শেষবারের মতো কফিনবন্দি হয়ে যুবকের দেহ ফিরল গ্রামে। নিজেদের রাজ্যে কর্মসংস্থান নেই, তাই ভিন রাজ্যে কাজে গিয়ে উত্তর বাংলার ছেলেদের বেঘোরে প্রাণ হারাতে হচ্ছে দাবি এলাকাবাসীর। স্কুলের গণ্ডি পেরোতে না পেরেতেই সংসারের ঘানি টানতে গত সাত মাস আগে কাজের সন্ধানে ২৫ বছরের যুবক পার্থ রাভাকে কেরলে যেতে হয়েছিল কাজের সন্ধানে। সেখানে বেসরকারি কোম্পানিতে মাইন ব্লাস্টিং-এর কাজে যোগ দেয়।

গত ১৯ জুলাই সেই মাইন ব্লাস্টিং-এর কাজে গিয়েই প্রাণ হারাতে হল বানারহাট ব্লকের মোরাঘাট রেঞ্জের রাভা বনবস্তির যুবক পার্থ রাভাকে। কেরল থেকে আকাশ পথে শিলিগুড়ি ও তারপরে অ্যাম্বুলেন্স করে নিজের বাড়িতে মৃতদেহ বনবস্তির বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া এলাকায়। পার্থকে শেষ দেখা দেখতে পার্শ্ববর্তী বনবস্তির রাভা সম্প্রদায়ের মানুষের ঢল নামে। এদিন রাভা সম্প্রদায়ের বিশেষ রীতি অনুযায়ী, পার্থর শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেও এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। অরুণাচলপ্রদেশে কাজে গিয়ে মৃত্য়ু হয়েছিল কোলাঘাটের বাসিন্দা, ৩ পরিযায়ী শ্রমিকের। সে রাজ্যের পুলিশ জানিয়েছিল, প্রচণ্ড ঠান্ডায় ঘরের ভিতর আগুন জ্বালিয়েছিলেন তাঁরা। তাতেই দমবন্ধ হয়ে মৃত্য়ু হয়েছিল। যদিও এই দাবি মানতে নারাজ মৃতদের পরিবার। নেপথ্যে অন্য় কোনও কারণ ছিল বলে তাঁদের আশঙ্কা। কোলাঘাট থানায় মৌখিক অভিযোগ দায়ের। উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। পেটের জ্বালায় ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছিল বাংলার শ্রমিক।

আরও পড়ুন, 'অভিষেকের BJP নেতাদের বাড়ি ঘেরাও-র ডাক প্ররোচনামূলক', থানায় অভিযোগ দায়ের 

 একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল (TMC)। তৃতীয়বার সরকার গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেসময় মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, এবার তাঁর অন্যতম লক্ষ হবে 'কর্মসংস্থান।' বলাইবাহুল্য এরপর পরই মানুষ দেখেছিল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (BGBS)। যেখানে কর্মসংস্থান প্রতিশ্রুতি দিয়েছিল অনেকেই।  নির্বাচন প্রচারের শুরুতেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোনা গিয়েছিল,  'উত্তরবঙ্গে তৈরি হবে অর্থনৈতিক করিডর। রাজ্যেই কর্মসংস্থান (Employment) হবে, বাইরে যাওয়ার দরকার নেই।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের,
ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"
West Bengal Assembly Election 2026: '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
'২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget