এক্সপ্লোর

Jalpaiguri News: ঊর্ধ্বমুখী সংক্রমণ, আজ থেকে এলাকাভিত্তিক দোকান, বাজার বন্ধ সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার

Jalpaiguri News Update: প্রশাসনের (Administration) তরফে সতর্কতামূলক প্রচার চললেও, ফিরছে না হুঁশ। জেলায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Case)। জেলায় আক্রান্তের সংখা দাঁড়িয়েছে ২৫০ এর কাছাকাছি। মৃতের সংখা ১১। এখনও শহরে অনেকেই কোভিড বিধি (Covid19 Restrictions) মানছেন না। করোনা মোকাবিলায় আজ থেকে এলাকাভিত্তিক দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা (Jalpaiguri Municipality)। আজ বন্ধ রয়েছে দিনবাজার, মার্চেন্ট রোড, ইন্দিরা কলোনি, বিডিও অফিস এলাকা, রায়কত পাড়া , হাসপাতাল পাড়া ও বেগুনটারির সমস্ত ব্যবসা বন্ধ।

প্রশাসনের (Administration) তরফে সতর্কতামূলক প্রচার চললেও, ফিরছে না হুঁশ। জেলায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। এই প্রেক্ষিতে মঙ্গলবার পুর প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও টোটো চালকদের নিয়ে বৈঠকে বসেন মহকুমা শাসক। গতকাল বুধবার সকাল থেকেই দেখা যায় প্রশাসনিক তত্পরতা। জলপাইগুড়ি শহরের দিনবাজারে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে পুরসভা।

একদিকে যখন প্রশাসনিক সচেতনতার ছবি, তখন আরেক দিকে স্বাস্থ্য বিধি নিয়ে চরম উদাসীনতা। এই পরিস্থিতিতে ২০ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ৭ দিন ঘুরিয়ে ফিরিয়ে বন্ধ রাখা হবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। যা আজ থেকেই কার্যকর হচ্ছে। সংক্রমণ ঠেকাতে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জলপাইগুড়ির বাসিন্দারা। আজ দিনবাজার, মার্চেন্ট রোড, ইন্দিরা কলোনি, বিডিও অফিস এলাকা, রায়কত পাড়া, হাসপাতাল পাড়া ও বেগুনটারি এলাকায় দোকান, বাজার বন্ধ।

২১ জানুয়ারি বন্ধ থাকবে স্টেশন বাজার, বাবু পাড়া, পোস্ট অফিস মোড়, তেলি পাড়া ও ২ নম্বর ঘুমটির বাজার, দোকান।

২২ জানুয়ারি বাজার, দোকান বন্ধ থাকবে পাণ্ডা পাড়া, বৌবাজার ও ৩ নম্বর ঘুমটি এলাকায়।

২৪ জানুয়ারি বয়েলখানা বাজার, উকিল পাড়া, শান্তি পাড়ায় বাজার, দোকান বন্ধ থাকবে।

২৭ জানুয়ারি মাসকলাইবাড়ি থেকে শিরিষতলা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকান, বাজার।

২৯ জানুয়ারি দোকান, বাজার বন্ধ থাকবে বিবেকানন্দ পাড়া, টিকিয়া পাড়া, পুলিশ লাইন ও গাঁধী মোড় এলাকায়।

৩১ জানুয়ারি ৩ নম্বর ঘুমটি, কদমতলা, উকিল পাড়া, থানা মোড় পর্যন্ত সমস্ত দোকান, বাজার বন্ধ থাকবে।

 

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget