এক্সপ্লোর

Jalpaiguri News: সরকারি নিয়ম ভেঙে পঞ্চম শ্রেণির ক্লাস, প্রধান শিক্ষককে শোকজ জেলা স্কুল পরিদর্শকের

Jalpaiguri School News: এক বেঞ্চে বসেছে চার জন পড়ুয়া। অধিকাংশের মুখেই মাস্ক (Mask) নেই। এমনকি মাস্ক নেই খোদ শিক্ষিকার (Teacher) মুখেও। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চম শ্রেণিতে চলছে পঠনপাঠন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সরকারি স্কুলেই সরকারি নির্দেশ অমান্যের ছবি! জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের একটি প্রাথমিক স্কুলে নিয়ম ভেঙে পঞ্চম শ্রেণির (Class V) পঠনপাঠন হচ্ছে। প্রধান শিক্ষকের (Principal) নির্দেশে ক্লাস, দাবি সহকারী প্রধান শিক্ষকের। বিষয়টি জানার পরই, রিপোর্ট তলব কলেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান (Chairman)। প্রধান শিক্ষককে শোকজ করলেন জেলা স্কুল পরিদর্শক (District School Inspector)। বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাস।

এক বেঞ্চে বসেছে চার জন পড়ুয়া। অধিকাংশের মুখেই মাস্ক (Mask) নেই। এমনকি মাস্ক নেই খোদ শিক্ষিকার মুখেও। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চম শ্রেণিতে চলছে পঠনপাঠন। নিয়ম ভাঙার এ ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটাপাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে।

করোনা আবহে (Corona Situation) দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে স্কুল। নিয়ম মেনে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হলেও, প্রাথমিকে পঠনপাঠনের ছাড়পত্র দেয়নি সরকার। তার ওপর কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন চিন্তা বাড়িয়েছে বিশ্বজুড়ে। জারি হচ্ছে নতুন নতুন নির্দেশিকা। এই পরিস্থিতিতে, করোনা বিধির তোয়াক্কা না করে বাহাদুর ঠুটাপাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাস চালু করে দেন শিক্ষকরা।

বাহাদুর ঠুটাপাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকার দাবি, “নভেম্বর মাসে কিছু অ্যাক্টিভিটি টাস্ক ছিল। ডিসেম্বরে পরীক্ষা বলে ক্লাস। প্রধান শিক্ষকের নির্দেশেই ক্লাস। মাস্ক পরার কথা বলেছি। আমরা বাচ্চাদের সাহায্য না করলে, কীভাবে পড়বে ওরা?’’

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষমোহন রায় বলেন, “কিছুক্ষণ আগে খবরটা পেয়েছি। আমি এসআইকে কে বলেছি, সংশ্লিষ্ট স্কুলের মাস্টারমশাইকে শো-কজ করে উত্তর চান। ক্লাস করার অনুমতি ছিল না। সেখানে রুল ভেঙেছে। যা নিয়ম, সেভাবেই কাজ হবে। কার নির্দেশে হল জানতে চেয়েছি। ব্যবস্থা নিচ্ছি। অর্ডার ছাড়া স্কুল খোলা যাবে না।’’

আরও পড়ুন: Alipurduar News: প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পেলেন বক্সা পাহাড়ের ১১টি গ্রামের মানুষ, স্বস্তি স্থানীয়দের

 

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget