এক্সপ্লোর

Jalpaiguri News: বাড়িতে চিতাবাঘের হানা, আতঙ্ক জলপাইগুড়ির মালবাজারে

একদিকে হাতির হানা, আরেক দিকে চিতাবাঘের আতঙ্ক। দক্ষিণবঙ্গে যখন হাতির আতঙ্ক তখন উত্তরবঙ্গে চিতাবাঘের হানা। শনিবার রাতে জলপাইগুড়ির মালবাজারে জ্যোত্স্না রায় নামে এক মহিলার বাড়িতে ঢোকে চিতাবাঘ।

অলোক সাঁতরা, মনোজ বন্দ্যোপাধ্যায় ও রাজা চট্টোপাধ্যায়: শুঁড়ে জড়িয়ে আছাড়। পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় (Elephant Attack) মৃত্যু হল এক মহিলার। কোনওক্রমে পালিয়ে বাঁচেন তাঁর সঙ্গীরা। দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকেও হাতির তাণ্ডব। অন্যদিকে, জলপাইগুড়িতে ফের উদ্ধার হল চিতাবাঘ (Leopard)।

একদিকে হাতির হানা, আরেক দিকে চিতাবাঘের আতঙ্ক। দক্ষিণবঙ্গে যখন হাতির আতঙ্ক তখন উত্তরবঙ্গে চিতাবাঘের হানা। শনিবার রাতে জলপাইগুড়ির মালবাজারে জ্যোত্স্না রায় নামে এক মহিলার বাড়িতে ঢোকে চিতাবাঘ। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে। পরে সেটিকে গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়।

পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে দেওর ও প্রতিবেশীদের সঙ্গে গভীর জঙ্গলে মহুয়া ফল সংগ্রহ করতে যান ডুমুরকোটা গ্রামের বাসিন্দা রায়মণি কিস্কু। দাঁতালের সামনে পড়ে যান বছর পঞ্চাশের ওই মহিলা। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃতের দেওর দেবীলাল কিস্কু বলেন, “৪-৫ জন মিলে জঙ্গলে মহুয়া তুলতে গিয়েছিলাম। হাতি আছে জানতাম না। এলাকার লোক পালাতে বলে। বৌদি ছুটতে না পারায় হাতি আছাড় দিয়ে মারে। পরে মৃতদেহ উদ্ধার করে বন দফতর।‘’ ডিভিশনাল ফরেস্ট অফিসার সন্দীপকুমার বেরোয়াল জানিয়েছেন, এলাকায় ৪-৫টি হাতি রয়েছে। ওরা খাবারের সন্ধানে বেরোচ্ছে। এই ঘটনায় আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকের মায়াবাজারে শনিবার রাতে দাপিয়ে বেড়ায় একটি দাঁতাল। দুর্গাপুরের মায়াবাজারের বাসিন্দা ইমরান খান বলেন, “ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এলাকার লোক ভয় পেয়ে গেছে।’’ বেশ কয়েক ঘণ্টা ধরে হাতিকে বাগে আনার চেষ্টা করেন বন দফতরের কর্মী ও হুলা পার্টির সদস্যরা। দুর্গাপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার নীলরতন পাণ্ডা বলেন, “হাতিটা ছিল বড়জোড়া রেঞ্জে। চেষ্টা করছি নদীতে নামিয়ে ব্যারিকেড করে বাঁকুড়ায় ফেরাতে।’’ বন দফতর সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ হাতিটিকে দামোদরে নামতে দেখা যায়। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: North 24 Parganas: কর্মিসভায় পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, কাঠগড়ায় তৃণমূল নেতা

সেরা শিরোনাম

আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget