এক্সপ্লোর

Jalpaiguri News: বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হল গৃহকর্তার কান

গৃহকর্তার ভাইকেও মারধরের অভিযোগ ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। আমবাড়ি-ফালাকাটা ফাঁড়িতে অভিযোগ দায়ের, এখনও অধরা অভিযুক্তরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হল গৃহকর্তার কান। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে গৃহকর্তার কান কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গৃহকর্তার ভাইকেও মারধরের অভিযোগ ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। আমবাড়ি-ফালাকাটা ফাঁড়িতে অভিযোগ দায়ের, এখনও অধরা অভিযুক্তরা।                                                                                            

কেটে নেওয়া হল গৃহকর্তার কান: প্রতিবেশী যুবকদের অকথ্য ভাষায় গালাগালির প্রতিবাদ। আর তার জেরে এক ব্যক্তির কান কেটে নিল প্রতিবেশী যুবকরা। গতকাল রাত ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেলকিপাড়া গ্রামে। আহত ব্যক্তি দীপক রায়ের অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ তাঁর বাড়ির সামনে কিছু প্রতিবেশী যুবক অকথ্য ভাষায় গালাগালি করছিল। ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করতেই প্রথমে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণ নাশের হুমকিও দেয়। অভিযোগ, এরপরই এক যুবক ধারাল অস্ত্র বের করে কানে আঘাত করে। কানের একটা অংশ ঝুলে পড়েন।  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। অবস্থা বেগতিক বুঝে প্রতিবেশী যুবকরা পালিয়ে যায়। ওই অবস্থায় দীপক রায়কে মোগরাডাঙি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিন, আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়িতে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপক রায়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।                                                        

এদিকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর চড়কাণ্ডেও, আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করল। রাস্তা অবরোধ, পুলিশকর্মীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে, রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে, দত্তপুকুরের বিজেপি নেতা সাগর বিশ্বাসের কপালে জুটেছিল তৃণমূলকর্মীর সপাটে চড়। এরপর, সাগর বিশ্বাসের বিরুদ্ধেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি করা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ দায়ের হয়। এবার বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ।                                

আরও পড়ুন: Train Service Disrupted: শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget