এক্সপ্লোর

Jalpaiguri News: প্রবল বর্ষণ ডুয়ার্সে, নদীর জল বেড়ে ঢুকে পড়ল গ্রামে, জলবন্দি ১৫০ পরিবার

Heavy Rain in Dooars: রাত থেকে টানা বৃষ্টি ভুটান পাহাড় ও ডুয়ার্সে, জলবন্দি ১৫০ পরিবার বানারহাট  ব্লকের গয়েরকাটা এলাকায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাত থেকে টানা বৃষ্টি (Rain) ভুটান পাহাড় ও ডুয়ার্সে, জলবন্দি ১৫০ পরিবার বানারহাট  ব্লকের গয়েরকাটা এলাকায়। যার ফলে জল বাড়ল  ডুয়ার্সের একাধিক নদীতে। ডুডুয়া, জলঢাকা,কালুয়া, আংরাভাসা নদীতে দেখা দিয়েছে জলস্ফীতি। আংরাভাসা নদীর জল বেড়ে উঠছে ঢুকে পড়ল গ্রামে। বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি, কোঙ্গার কলোনি এবং বিবেকানন্দ পল্লীতে ঢুকে পড়েছে কালুয়া নদীর জল (River Water)। 

জলমগ্ন হয়ে পড়েছে আংরাভাসা নদীর জল ঢুকে, প্রায় এক কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের। শোওয়ার ঘরের ভেতরে ঢুকে পড়েছে জল। যার ফলে দিশেহারা গ্রামবাসীরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যান অনেকেই। এখনও ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে। এখন ধূপগুড়ি-সহ ডুয়ার্সে বৃষ্টি কিছুটা কমেছে।তবে ভুটান পাহাড়ে বৃষ্টি এখনও চলছে। যার কারণে জল বাড়ছে সমস্ত নদীগুলিতে।গয়েরকাটার বিবেকানন্দ পল্লী, কোঙ্গার কলোনির একটা অংশ এবং জ্যোতির্ময় কলোনির প্রায় দেড়শো পরিবার জলবন্দি হয়ে পড়ে। তবে দুপুর ১২ টার পর জলস্তর নামতে শুরু করেছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয় বিন্নাগুড়ি চা বাগানও।

যদিও আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়ে জানিয়েছিল, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। কিছু জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের ওপর। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,  কোচবিহার , জলপাইগুড়ি , উত্তরের এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন । ভারী বৃষ্টি সিকিমেও। 

আরও পড়ুন, প্রদীপ, প্রসন্ন-র পর ইডির নজরে আরও ১

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেও প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন হয় ধূপগুড়ি-সহ ডুয়ার্সে।মুষলধারে বৃষ্টিতে জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে শহরবাসী। কিন্তু সেবার নিকাশা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে প্রতিবছর বর্ষাকালে সমস্যায় পড়তে হয় শহরবাসীকে। ধূপগুড়ি থেকে ফালাকাটায় ৩১ নম্বর জাতীয় সড়কের মায়েরথান কালীবাড়ি মোড় এলাকায় রাস্তার দু পাশে জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী থেকে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি জল জমার জেরে কোনও ক্রেতাই কেনাকাটা করতে দোকানে আসেননি। তাঁদের দাবি, বৃষ্টি পড়লেই এটা ওই এলাকার চেনা ছবি হয়ে উঠেছে। অভিযোগ, পুর-কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। জল নিকাশি ব্যবস্থা উন্নতি করার ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগও ওঠে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget