এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় র‍্যাপিড টেস্ট, বেশ কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ

COVID-19 Update: দেশ ও রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একইসঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে তারপরেও অনেকের মধ্যেই অসচেতনতার ছবি দেখা যাচ্ছে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: করোনা গ্রাফ হু হু করে বাড়লেও, নাগরিকদের একাংশের ফিরছে না হুঁশ। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এলাকায় চলছে র‍্যাপিড টেস্ট। বেশ কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভও ধরা পড়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে একাধিক যাত্রীর মুখে নেই মাস্ক। তাঁদের বাস থেকে নামিয়ে করা হচ্ছে কোভিড পরীক্ষা। এখনও পর্যন্ত বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের পাঠানো হচ্ছে কোভিড হাসপাতালে।.

এদিকে, করোনা সংক্রমণ মোকাবিলায় হুগলির চুঁচুড়া পুরসভার ৬টি ওয়ার্ড এবং ব্যান্ডেল পঞ্চায়েতের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত। মঙ্গলবার সম্পূর্ণ এবং শনিবার অর্ধদিবস বন্ধ থাকছে বাজার, দোকান। চুঁচুড়ার বিধায়ক জানিয়েছেন, সংক্রমণ শৃঙ্খল ভাঙতেই দোকান-বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অন্যদিকে, দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যু কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৮২ জন। গতকালের থেকে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৯১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। একদিনে ২০ হাজারের বেশি কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৫। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ১৪ দশমিক ৪৩ শতাংশ।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ ১৮ হাজার ২৭১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে।  

দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। কলকাতা, হাওড়ার করোনা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বিভিন্ন জেলায় কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ-প্রশাসন। করোনাবিধি মানার উপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget